কোটা সংস্কারের দাবিতে সিলেটে সড়ক অবরোধ
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সরকারি সব চাকরিতে কোটা সংস্কারের দাবিতে সারাদেশের ন্যায় উত্তাল হয়ে উঠেছে সিলেটও।
বুধবার সকাল ১০টা থেকে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান থেকে শিক্ষার্থীরা নগরীর চৌহাট্টা পয়েন্টে এসে জড়ো হতে থাকেন।
পরে তারা সেখানে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন। কোটা সংস্কারের দাবির পাশাপাশি বিক্ষোভে তারা মতিয়া চৌধুরির শাস্তি চেয়ে স্লোগান দিচ্ছেন।
এসময় সেখানে নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশ সদস্যদের ফুল দিয়ে শুভেচ্ছা জানান আন্দোলনকারী শিক্ষার্থীরা।
আন্দোলনকারীরা জানান, তারা শান্তিপূণ আন্দোলন করছেন। তাদের আন্দোলন অহিংস। এ কারণে ফুল দিয়ে প্রশাসনের সদস্যদের বরণ করেছেন তারা।
এদিকে পুলিশও চৌহাট্টা পয়েন্টের চারদিকের সড়কে যান চলাচল শিথিল করে দিয়েছে। ফলে এ সড়ক গুলোতে যানবাহন চলাচলা বন্ধ রয়েছে।
অপরদিকে, সারাদেশে চলমান কোটা সংস্কার দাবিতে আন্দোলনকারীদের সমর্থন জানিয়েছেন সিলেট জেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট লুৎফুর রহমান।
বুধবার বেলা পৌনে ১২টার দিকে নগরীর চৌহাট্টায় আন্দোলনকারীদের উদ্দেশ্য তিনি তার সমর্থনের কথা জানান।
এসময় কোটা ভিত্তিক নিয়োগ তিনি সমর্থন করেন না বলেও উল্লেখ করেন। পরে আন্দোলনকারীরা তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।
এদিকে, কোটা সংস্কারের আন্দোলনে মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের উপস্থিতিও লক্ষনীয়। এমনি একজনকে প্লে-কার্ড বহন করতে দেখা গেছে। তাতে লেখা রয়েছে- “মুক্তিযোদ্ধার সন্তান হয়েছি তাতে কি? কোটার সংস্কার আমার দাবি, সবার দাবি।”
Related News
সিলেটে অনুমোদনহীন ৪ প্রতিষ্ঠানকে লাখ টাকা জরিমানা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট মহানগরীর দক্ষিণ সুরমায় অনুমোদনহীন সার্জিক্যাল পণ্য বিক্রি ও লাইসেন্সবিহীন ব্যবসা পরিচালনারRead More
ব্রিটানিয়া সুইমিংপুলে শাবি শিক্ষার্থীর মৃত্যু, তিন দিনের শোক
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট মহানগরীর চৌকিদেখি এলাকার ব্রিটানিয়া সুইমিংপুলে সাঁতার কাটতে গিয়ে পানিতে ডুবে শাহজালালRead More



Comments are Closed