ধর্ষকের মৃত্যুদন্ড দাবিতে সিলেটে অবস্থান কর্মসূচি
বৈশাখী নিউজ ২৪ ডটকম: ‘কন্যা জায়া জননী চায় ধর্ষক মুক্ত ধরনী’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে ‘প্রতিবাদে প্রতিরোধে আমরা’ পরিচয়ে চলমান ৭দিনব্যাপী টানা কার্যক্রমের দ্বিতীয় দিন ছিল মঙ্গলবার (১০ এপ্রিল)। এদিন বিকাল সাড়ে ৪টায় সিলেট কেন্দ্রীয় শহিদ মিনারের সামনে অবস্থান কর্মসূচি পালিত হয়েছে।
সংস্কৃতিকর্মী বাপ্পী মজুমদার, বর্ণা ব্যানার্জি , ফারহীন জাহান নুবা, ইমদাদুল হক, আনোয়ারুল ইসলাম ও রীমা দাসের পরিচালনায় এই অবস্থান কর্মসূচিতে অংশ নেন সাধারণ নাগরিকরা।
উদ্যোক্তারা জানান, ইভেন্টটির মূল দাবি- ধর্ষকের একমাত্র শাস্তি হবে মৃত্যুদন্ড।
তারা আরও জানান, জাতি, বর্ণ, গোষ্ঠী নির্বিশেষে তারা দাঁড়িয়েছেন এই প্রতিবাদ নিয়ে। ইভেন্টটির মূল শক্তি সাধারণ জনগণ ও শিক্ষার্থীবৃন্দ। ৭ দিনব্যাপী তাদের নানান কার্যক্রমে থাকছে ধর্ষণের বিরুদ্ধে প্রতিবাদ, প্রতিরোধ, প্রতিকার ও সচেতনতার আহ্বান।
এর আগে, ৯ এপ্রিল সোমবার সিলেট কেন্দ্রীয় শহিদ মিনার প্রাঙ্গণে মানববন্ধন এর মাধ্যমে শুরু হয় ধর্ষণের বিরুদ্ধে ৭ দিনব্যাপী এই প্রতিবাদ প্রতিরোধ কার্যক্রম। এতে উপস্থিত ছিলেন সিলেটের মুক্তিযোদ্ধা, সংস্কৃতিকর্মী, চাকুরীজীবী সহ বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থীবৃন্দ ও সর্বস্তরের সাধারণ জনগণ। বিকাল ৩ টা থেকে শুরু হওয়া শান্তিপূর্ণ এ মানববন্ধন শেষ হয় বিকাল ৫ টায়।
তৃতীয় দিনের কর্মসূচি হিসাবে ১১ এপ্রিল বুধবার ধর্ষকের একমাত্র শাস্তি ফাঁসির দাবিতে মৌন মিছিল অনুষ্ঠিত হবে। মিছিলটি বিকাল ৪ টায় নগরীর কবি নজরুল অডিটেরিয়াম প্রাঙ্গণ থেকে শুরু হবে।
Related News
সিলেটে অনুমোদনহীন ৪ প্রতিষ্ঠানকে লাখ টাকা জরিমানা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট মহানগরীর দক্ষিণ সুরমায় অনুমোদনহীন সার্জিক্যাল পণ্য বিক্রি ও লাইসেন্সবিহীন ব্যবসা পরিচালনারRead More
ব্রিটানিয়া সুইমিংপুলে শাবি শিক্ষার্থীর মৃত্যু, তিন দিনের শোক
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট মহানগরীর চৌকিদেখি এলাকার ব্রিটানিয়া সুইমিংপুলে সাঁতার কাটতে গিয়ে পানিতে ডুবে শাহজালালRead More



Comments are Closed