Main Menu

জকিগঞ্জে দুই প্রবাসীর বাড়িতে ডাকাতি, আহত ১

বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেটের জকিগঞ্জ উপজেলার মানিকপুর ইউনিয়নের ডেমারগ্রাম ও কাজলসার ইউনিয়নের সোনাপুর গ্রামে দুই প্রবাসীর বাড়িতে সোমবার রাতে দুর্র্ধর্ষ ডাকাতি সংগঠিত হয়েছে। ডাকাতরা বাড়ির লোকদের অস্ত্রের মুখে জিম্মি করে স্বর্ণালঙ্কার ও নগদ টাকা লুট করে নেয়।
উপজেলা ছাত্রলীগের সহসভাপতি আশরাফুল আম্বিয়া জানান, মানিকপুর ইউনিয়নের ডেমার গ্রামের বাবুল মিয়ার বাড়িতে হানা দেয়। রাত দুইটার দিকে ১০/১২ জনের ডাকাত দল ঘরের দরজার ছিটকিনি ভেঙ্গে বাবুল মিয়ার ভাই প্রবাসী রিয়াজ মিয়া, মখলিছুর রহমান, জামাল উদ্দিন ও জালাল উদ্দিনের ঘরে ঢুকে অস্ত্রের মুখে বাড়ির লোকদের বেধেঁ মারধোর করে। এসময় ডাকাতরা পাঁচ ভরি স্বর্ণ, ৫১ হাজার নগদ টাকা, ১১টি মোবাইল সেটসহ দামী কাপড়চোপড় লুটে নেয়।
একই কায়দায় রাত তিনটার দিকে কাজলসার ইউনিয়নের সোনাপুর গ্রামের দুবাই প্রবাসী মাহমুদুর রহমানের বাড়িতে ডাকাতি করে ২ ভরি সোনা, নগদ ৫০ হাজার টাকা, ৪ সেট মোবাইল, কম্বলসহ কাপড়চোপড় লুটে নেয়। এ সময় প্রবাসী মাহমুদুর রহমানের বাবা অবসারপ্রাপ্ত শিক্ষক মাহমুদুর রহমান মানই মাস্টারকে মারধোর করে ডাকাতেরা।
খবর পেয়ে জকিগঞ্জ-বিয়ানী বাজার সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোস্তাক সরকার, জকিগঞ্জ থানার ওসি তদন্ত মুমিনুল ইসলাম, এসআই সৈয়দ ইমরোজ তারেক ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
জকিগঞ্জ থানার ওসি তদন্ত মুমিনুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

Share





Related News

Comments are Closed