ভোলাগঞ্জে টাস্কফোর্সের অভিযানে ৬টি বোমা মেশিন ধ্বংস
কোম্পানীগঞ্জ সংবাদদাতা: সিলেটের কোম্পানীগঞ্জের ভোলাগঞ্জ ও কালাইরাগ পাথর কোয়ারিতে পরিবেশ বিধ্বংসী বোমা মেশিন বন্ধে অভিযান চালিয়েছে টাস্কফোর্স। সোমবার বেলা সাড়ে ১১টা থেকে শুরু হওয়া টানা তিন ঘণ্টার অভিযানে ৬টি বোমা মেশিন ধ্বংস করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আবুল লাইছ এর নেতৃত্বে পরিচালিত টাস্কফোর্সের এ অভিযানে পুলিশ, বিজিবি ও রেলওয়ে নিরাপত্তা বাহিনীর (আরএনবি) সদস্যরা অংশ নেন। অভিযানকালে ৩০টি মেশিন বসানোর স্থাপনাও ধ্বংস করা হয়।
টাস্কফোর্স সূত্রে জানা গেছে, উচ্চ আদালতের নিষেধাজ্ঞা সত্ত্বেও ভোলাগঞ্জ ও কালাইরাগে বোমা মেশিনের ব্যবহার অব্যাহত রেখেছে একটি চক্র। এ অবস্থায় নিয়মিত অভিযানের অংশ হিসেবে টাস্কফোর্স সেখানে অভিযান চালায়।
উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আবুল লাইছ জানান, ৬টি বোমা মেশিনসহ ৩০টি স্থাপনা পে-লোডার দিয়ে গুড়িয়ে দেওয়া হয়েছে। এ অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।
Related News
সিলেটে ৬০০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের জকিগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে।Read More
কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচা নিয়ে টর্চ জ্বালিয়ে দুই গ্রামের সংঘর্ষ, আহত অন্তত ৪০
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচার দেনাপাওনা নিয়ে টর্চলাইট জ্বালিয়ে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যেRead More



Comments are Closed