অভিনেতা আহমদ শরীফকে কারাদন্ড
বৈশাখী নিউজ ডেস্ক: চেক জালিয়াতির মামলায় ঢাকাই চলচ্চিত্রের প্রভাবশালী খল অভিনেতা আহমেদ শরীফকে তিন মাসের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। কারাদণ্ডের পাশাপাশি এক লাখ ৬৭ হাজার টাকা জরিমানাও করেছেন আদালত। সোমবার ঢাকার চতুর্থ অতিরিক্ত মহানগর দায়রা জজ ড. ইমান আলী শেখ এ রায় দেন।
মামলার বাদী মোশারফ হোসেন সুমন জানান, প্রায় ১ লাখ ৬৭ হাজার টাকা চেক প্রতারণার অভিযোগে ২০১৫ সালে ঢাকার মুখ্য মহানগর হাকিমের আদালতে মামলাটি দায়ের করা হয়।
ওই সময় আহমেদ শরীফের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন তৎকালীন ঢাকা মহানগর হাকিম মোহাম্মদ আনোয়ার সাদাত। পরে আহমেদ শরীফ জামিন নিলে মামলাটি ঢাকার চতুর্থ অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতে বদলি হয়ে আসে।
এ মামলায় আহমেদ শরীফের বিরুদ্ধে সাক্ষ্য দেয়া শেষ হলে বিচারক আজ মামলাটির রায় প্রদান করেন। আহমেদ শরীফ আদালতে হাজির না থাকায় গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আদালত।
মামলার অভিযোগ থেকে জানা যায়, মামলার বাদী মোশারফ হোসেন অভিনেতা আহমেদ শরীফের কাছে এক লাখ ৬৭ হাজার টাকা পাবেন। এই পাওনা পরিশোধ করতে আহমেদ শরীফ তাকে চেক দেন। ২০১৪ সালের ২২ মে মোশারফ চেকটি উত্তরার একটি ব্যাংকে জমা দিলে তা প্রত্যাখ্যান (ডিজঅনার) হয়। দ্বিতীয়বারের মতো মোশারফ একই বছরের ১১ ডিসেম্বর চেকটি জমা দিলে আবারও তা প্রত্যাখ্যান হয়। এ বিষয়ে উপযুক্ত সমঝোতা না পেয়েই এই অভিনেতার বিরুদ্ধে মামলা করেন মোশারফ হোসেন সুমন।
Related News
মানবতাবিরোধী অপরাধে ওবায়দুল কাদেরসহ ৭ জনের মৃত্যুদণ্ড
বৈশাখী নিউজ ডেস্ক: জুলাই গণঅভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাধারণ সম্পাদকRead More
হবিগঞ্জে তরুণীকে ধর্ষণের পর হত্যা, ২ জনকে মৃত্যুদণ্ড
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের নবীগঞ্জে কিশোরী জুবা ধর্ষণ ও হত্যা মামলায় দুই আসামিকে মৃত্যুদণ্ড দিয়েছেনRead More



Comments are Closed