হাসপাতালে মির্জা ফখরুল
বৈশাখী নিউজ ডেস্ক : বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সোমবার সকাল সাড়ে ১১টার দিকে মির্জা ফখরুলের ব্যক্তিগত সহকারী ইউনুস আলী এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ‘স্যার (মির্জা ফখরুল) হঠাৎ অসুস্থ বোধ করায় সকালে তাকে হাসপাতালে এনেছি। আশা করছি শিগগিরই তিনি সুস্থ হবেন।’
ইউনাইটেড হাসপাতালের ডা. মুমিনুজ্জামানের তত্ত্বাবধানে ফখরুল চিকিৎসাধীন আছেন বলেও জানান তিনি।
এদিকে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে একটি অনুষ্ঠানে অংশ নেয়ার কথা ছিল মির্জা ফখরুলের। তার পরিবর্তে সেখানে গেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান মোহাম্মদ শাহজাহান।
Related News
নরসিংদীর আড়িয়াল খাঁ নদ থেকে যুবকের বস্তাবন্ধি লাশ উদ্ধার
বৈশাখী নিউজ ডেস্ক: নরসিংদীর রায়পুরা উপজেলার ডৌকারচর ইউনিয়নের তেলিপাড়া বিদ্যালয়ের পূর্ব পাশে অবস্থিত আড়িয়াল খাঁRead More
আশুলিয়ায় শ্রমিক-পুলিশ সংঘর্ষে আহত ৫০, ২৬ কারখানায় ছুটি
বৈশাখী নিউজ ডেস্ক: আশুলিয়ায় ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণ, ব্ল্যাকলিস্টিং বন্ধসহ বিভিন্ন দাবিতে বিক্ষোভRead More



Comments are Closed