শাবিতে ফিরেছেন অধ্যাপক জাফর ইকবাল
শাবি প্রতিনিধি : চিকিৎসা পরবর্তী দীর্ঘদিন ছুটি শেষে আজ সোমবার শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ফিরেছেন জনপ্রিয় লেখক ও কথাসাহিত্যিক অধ্যাপক ড. মুহম্মদ জাফর ইকবাল।
সোমবার দুপুর ১২টায় অধ্যাপক ড. মুহম্মদ জাফর ইকবাল সড়ক পথে গাড়ি যোগে বিশ্ববিদ্যালয়ের এম ওয়াজেদ মিয়া আইআইসিটিতে পৌছান। এসময় তার সাথে ছিলেন অধ্যাপক জাফর ইকবালের স্ত্রী বিশ্ববিদ্যালয়ের পদার্থ বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. ইয়াসমিন হক।
ক্যাম্পাসে এসে বিভাগে জয়েন করেন বলে নিশ্চিত করেন তার ব্যক্তিগত সহকারী জয়নাল আবেদিন। তিনি আরও বলেন, স্যার এখন পুরোপুরি সুস্থ হওয়ায় ক্যাম্পাসে ফিরেই ক্লাস নেওয়ার কথা রয়েছে।
বিভাগ সূত্রে জানা যায়, ১২টায় ক্যাম্পাসে এসে সোয়া ১২টায় বিভাগে জয়েন পেপারে স্বাক্ষর করেন। দুপুর ১টায় বিভাগের একটা মিটিং শেষে ২টায় একটা ক্লাস রয়েছে অধ্যাপক জাফর ইকবালের।
এর আগে গত ১৪ এপ্রিল দীর্ঘ ১১ দিন চিকিৎসা শেষে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবি) ক্যাম্পাসে ফিরে অধ্যাপক ড. মুহম্মদ জাফর ইকবাল বলেছিলেন, ‘আমি কখনও ভয় পাই না। এখনও পাচ্ছি না। মুক্তমঞ্চে দাঁড়িয়ে আমি আবারও কথা বলবো। সে প্রেক্ষিতে হামলার স্থান শাবির মুক্তমঞ্চে দাঁড়িয়ে তিনি সকল শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীদের উদ্দেশ্যে কথা বলেছিলেন। এসময় তার স্ত্রী ড. ইয়াসমিন হকসহ পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।
বিশ্ববিদ্যালয়ে অধ্যাপক জাফর ইকবালের আগমন বিষয়ে পুলিশ অবগত ছিলেন বলে নিশ্চিত করেন বিশ্ববিদ্যালয় সংলগ্ন জালালাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ শফিকুল ইসলাম। তিনি আরও বলেন, বিশ্ববিদ্যালয়ের সার্বিক নিরাপত্তায় পুলিশ সার্বক্ষণিক তৎপর রয়েছে। অধ্যাপক জাফর ইকবালের নিরাপত্তায় পুলিশ সতর্ক রয়েছে বলে জানান তিনি।
প্রসঙ্গত, গত ৩ মার্চ বিকাল ৫টায় ৪০মিনিটে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে একটি অনুষ্ঠান চলাকালে ড. মুহম্মদ জাফর ইকবালকে হত্যার উদ্দেশ্যে হামলা চালায় ফয়জুল হাসান নামে এক তরুণ। হামলার পর ড. জাফর ইকবালকে সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে অস্ত্রোপচার শেষে প্রধানমন্ত্রীর নির্দেশে উন্নত চিকিৎসার জন্য এদিন রাতেই তাকে এয়ার-অ্যাম্বুলেন্সে ঢাকার সিএমএইচে স্থানান্তর করা হয়। পরবর্তীতে ১৪ মার্চ হাসপাতাল থেকে ছাড়পত্র নিয়ে সরাসরি শাবিতে আসেন। এর পরেই চিকিৎসকদের পরামর্শ মতে অধ্যাপক জাফর ইকবাল দীর্ঘদিন বিশ্রামে ছিলেন।
Related News
সিলেটে ৬০০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের জকিগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে।Read More
কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচা নিয়ে টর্চ জ্বালিয়ে দুই গ্রামের সংঘর্ষ, আহত অন্তত ৪০
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচার দেনাপাওনা নিয়ে টর্চলাইট জ্বালিয়ে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যেRead More



Comments are Closed