Main Menu

সিলেটে পরীক্ষা কেন্দ্রের আশেপাশে মিছিল-সমাবেশ নিষিদ্ধ

বৈশাখী নিউজ ২৪ ডটকম: উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষা কেন্দ্রের ২০০ গজের মধ্যে মিছিল-সমাবেশ-লাউড স্পিকার বাজানো এবং প্রবেশাধিকার নিষিদ্ধ করেছে সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি)। একই সাথে এসএমপি প্রত্যেকটি পরীক্ষা কেন্দ্রকে অস্থায়ীভাবে সংরক্ষিত এলাকা হিসেবে ঘোষণা করেছে।
শনিবার (৩১ মার্চ) এসএমপির অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) মুহম্মদ আবদুল ওয়াহাব স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
সিলেট মেট্রোপলিটন পুলিশ এর আওতাধীন পরীক্ষা কেন্দ্র সমূহে পরীক্ষা চলাকালীন সময়ে সিলেট মহানগর পুলিশ আইন-২০০৯ সালের ধারানুযায়ী-২৯, ৩০, ৩১, ৩২ এর প্রদত্ত ক্ষমতাবলে পরীক্ষা কেন্দ্রের ২০০ গজের মধ্যে জনসমাবেশ, মিছিল, ঢাকঢোল বাজানো, লাউড স্পিকার ব্যবহার, অস্ত্রশস্ত্র, বিস্ফোরক দ্রব্য, ইট-পাথর ইত্যাদি বহন এবং ব্যবহারসহ শান্তিশৃঙ্খলা ও জননিরাপত্তার জন্য হুমকি স্বরূপ কাজ করা নিষিদ্ধ করে এসএমপি।
সিলেট মেট্রোপলিটন পুলিশের অধীনে এবছর ২০টি কেন্দ্রে এইচএসসি পরীক্ষা অনুষ্ঠিত হবে। কেন্দ্রগুলো হলো- মদন মোহন কলেজ, সরকারী মহিলা কলেজ, মইন উদ্দিন আদর্শ মহিলা কলেজ, সিলেট সরকারী আলীয়া মাদ্রাসা, শাহ খুররম ডিগ্রি কলেজ, সিরাজুল ইসলাম আলীম মাদ্রাসা, মদন মোহন কলেজ, আম্বরখানা বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ, দক্ষিণ সুরমা কলেজ, সাউথ সুরমা উচ্চ বিদ্যালয়, নুরজাহান মেমোরিয়াল মহিলা কলেজ, সরকারী শাহপরাণ কলেজ, রেবতী রমন উচ্চ বিদ্যালয়, কুচাই সরকারী প্রাথমিক বিদ্যালয়, ইছরাব আলী স্কুল ও কলেজ, জালালপুর ডিগ্রি কলেজ, জালালপুর উচ্চ বিদ্যালয়, জালালিয়া সিনিয়র ফাজিল মাদ্রাসা, এমসি কলেজ, সিলেট সরকারী কলেজ।
এ আদেশ ২ এপ্রিল থেকে পরীক্ষা চলাকালীন সময়ে প্রতিদিন সকাল ৮টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত বলবৎ থাকবে। সিলেট মহানগর পুলিশ আইন ২০০৯ সালের ১১১ ধারা বলে এ আদেশ জারী করা হয়েছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

Share





Related News

Comments are Closed