রিকশায় ওড়না পেঁচিয়ে প্রাণ গেল অন্তঃসত্ত্বা গৃহবধূর
বৈশাখী নিউজ ডেস্ক : টাঙ্গাইলের নাগরপুরে প্রাইভেট ক্লিনিকে চিকিৎসা নিতে এসে রিকশায় গলার ওড়না পেঁচিয়ে ব্রিজ থেকে ৫০ ফুট নিচে খাদে পড়ে রাহেলা বেগম (৪৫) নামে এক অন্তঃসত্ত্বা গৃহবধূর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
শুক্রবার (৩০ মার্চ) সকালে উপজেলা সদরের থানা কমপ্লেক্সের সামনে বেইলি ব্রিজের ওপর এ দুর্ঘটনা ঘটে।
নিহত রাহেলা বেগম সিরাজগঞ্জের চৌহালি উপজেলার কুরকি গ্রামের বেলায়েত সিকদারের স্ত্রী।
নাগরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাইন উদ্দিন জানান, অন্তঃসত্ত্বা গৃহবধূ রাহেলা বেগম সকাল সাড়ে ১০টার দিকে আলট্রাসনোগ্রাম করানোর জন্য নাগরপুর পদ্মা ক্লিনিকে আসেন। সেখানে সিরিয়াল লিখে বাজারের একটু অদূরে মীরনগর গ্রামে তার এক আত্মীয়ের বাড়ির উদ্দেশ্যে রিকশাযোগে রওনা দেন। রিকশাটি থানা কমপ্লেক্স সংলগ্ন বেইলি ব্রিজের ওপর ওঠা মাত্রই তার গলার ওড়নাটি রিকশার চাকায় পেঁচিয়ে যায়। এ সময় অন্তঃসত্ত্বা গৃহবধূ রিকশাটি থামাতে বলেন। চালক আচমকা রিকশাটি নিয়ন্ত্রণ করার চেষ্টা করায় ভারসাম্য হারিয়ে ওই গৃহবধূ ব্রিজের ওপর থেকে কমপক্ষে ৫০ ফুট নিচে খাদে পড়ে যান। এ সময় স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নাগরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. মো. রোকনুজ্জামান খান জানান, হাসপাতালে পৌঁছানোর আগেই ওই গৃহবধূর মৃত্যু হয়েছে।
Related News
প্রতারণা থেকে সতর্ক থাকার আহ্বান মার্কিন দূতাবাসের
বৈশাখী নিউজ ডেস্ক: সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতারণা থেকে সতর্ক থাকতে পরামর্শ দিয়েছে ঢাকায় অবস্থিত মার্কিন দূতাবাস। মঙ্গলবারRead More
ঢাকার দুই সিটি করপোরেশনে মেয়র প্রার্থী ঘোষণা করল এনসিপি
বৈশাখী নিউজ ডেস্ক: আসন্ন ঢাকা দক্ষিণ ও উত্তর সিটি করপোরেশন নির্বাচন ঘিরে নিজেদের মেয়র প্রার্থীRead More



Comments are Closed