তাজ উদ্দিনের খুনিদের গ্রেফতার দাবীতে মানববন্ধন
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেট সদর উপজেলার ৭নং মোগলগাঁও ইউনিয়নের ফতেহপুর গ্রামের ব্যবসায়ী তাজ উদ্দিনের খুনিদের অবিলম্বে গ্রেফতার করে শাস্তির দাবী জানিয়ে বৃহত্তর লামাকাজিবাসীর উদ্যোগে ৩১ মার্চ শনিবার সকালে সিলেট-সুনামগঞ্জ সড়কের লামাকাজি পয়েন্টে এক মানববন্ধন কর্মসূচি পালিত হয়।
মোগলগাঁও ইউনিয়নের সাবেক চেয়ারম্যান এ কে এম আব্দুল্লাহ’র সভাপতিত্বে এবং এডভোকেট ফয়সল আহমদ বাবুল ও আমিরুল হক এর যৌথ পরিচালনায় মানববন্ধনের সাথে একাত্ত¡তা ঘোষণা করে বক্তব্য রাখেন সিলেট জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক, গোবিন্দগঞ্জ আব্দুল হক স্মৃতি কলেজের অধ্যক্ষ অধ্যাপক সুজাত আলী রফিক, সিলেট জেলা পরিষদের ১নং ওয়ার্ড সদস্য মোহাম্মদ শাহানুর, মোগলগাঁও ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সাবেক সমাজসেবী শাহজামাল নূরুল হুদা, বর্তমান চেয়ারম্যান মোঃ হিরন মিয়া, আওয়ামীলীগ নেতা হাজী আছন মিয়া, যুবলীগ নেতা জহির মিয়া, শফিকুর রহমান মেম্বার, সাবেক মেম্বার উকিল আলী, সমাজসেবী নাজির উদ্দিন, মুরব্বী মনু মিয়া, হাজী আছকির আলী, আব্দুল মালিক, আব্দুস শহীদ, নুরুল হক, আজিজুর রহমান, গোলাম রব্বানী, ডাঃ আতিকুল হক দুদু, মাহতাবপুর মৎস্য আড়ৎদার ব্যবসায়ী সমিতির সভাপতি আব্দুল মান্নান, সাধারণ সম্পাদক শামসুল হক মোল্লা, মৌলভী মকবুল হোসেন, জাবিদ মিয়া, গিয়াস উদ্দিন, আনসার উদ্দিন, লালু মিয়া, আব্দুল আলিম, আব্দুল ওয়াদুদ, কাজী সিরাজুল ইসলাম, গৌস উদ্দিন, জসিম উদ্দিন, আব্দুল বাছির, সায়েম মেম্বার, আশিদ আলী, টুকেরবাজার হাইস্কুলের শিক্ষক মাওলানা জাকারিয়া, মোঃ তাজ উদ্দিন, গোলাম কিবরিয়া, সৈয়দুর রহমান, কামাল উদ্দিন, তালিমুল ইসলাম, সৈয়দুর রহমান, আঙ্গুর আলম, নাহিদ, হারুন, দুলাল, জাহাঙ্গীর, কামারুল হাসান, জাহেদ হোসেন প্রমুখ।
মানববন্ধনে বক্তারা এক সপ্তাহের মধ্যে খুনীদের গ্রেফতার করে শাস্তির আওতায় না আনলে সিলেট-সুনামগঞ্জ সড়ক অবরোধ সহ নানা কর্মসূচি ঘোষণা করা হবে হুশিয়ারী দেন।
উল্লেখ্য গত ১৪ মার্চ লামাকাজী বাস পয়েন্ট সংলগ্ন নদীর পারে সন্ত্রাসীরা নির্মম ভাবে তাজ উদ্দিনকে হত্যা করে লাশ ফেলে রেখে যায়।
Related News
বাসচাপায় মোটরাসাইকেল আরোহি এক বন্ধু নিহত, ২ জন হাসপাতালে
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের বানিয়াচংয়ে বাসের ধাক্কায় শ্রাবণ সরকার (১৫) নামে এক কিশোর নিহত হয়েছে।Read More
জকিগঞ্জে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ২০ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের জকিগঞ্জে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের মিছিল ও সমাবেশের অভিযোগে সন্ত্রাসবিরোধী আইনে মামলাRead More



Comments are Closed