সিলেটে ঝড়ের কবলে পড়ে একজনের মৃত্যু
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেটে ঝড়ের কবলে পড়ে সোহেল আহমদ (৩০) নামের একজনের মৃত্যু হয়েছে। শুক্রবার সন্ধ্যা ৭টার দিকে সদর উপজেলার জালালাবাদ ইউনিয়নের হাটখোলায় এ ঘটনা ঘটে।
নিহত সোহেল স্থানীয় পুরান কালারুকা গ্রামের বাসিন্দা।
জানা যায়- শুক্রবার সন্ধ্যায় কালবৈমাখী ঝড়ের সময় সোহেল তার বাড়ির ছাদের দ্বিতীয় তলায় মুরগির ফার্মে ওঠেন। এ সময় একটি বাঁশ তার মাথায় এসে পড়ে এবং তিনি গুরুতর আঘাতপ্রাপ্ত হন। পরে বাড়িতেই তার মৃত্যু হয়।
শনিবার সকাল ১১টায় পুরান কালারুকা জামিউল উলুম মাদরাসায় মরহুমের নামাজে জানাজা অনুষ্ঠিত হয় বলে তার পারিবারিক সুত্রে জানা গেছে।
Related News
দক্ষিণ সুরমায় ছুরিকাঘাতে বৃদ্ধকে হত্যা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের দক্ষিণ সুরমায় ছুরিকাঘাতে নূর ইসলাম (৫৫) নামে এক বৃদ্ধকে হত্যা করাRead More
ব্যবসায়ীদের অস্তিত্ব রক্ষায় সিলেটে বাণিজ্য মেলা বন্ধের দাবি
বৈশাখী নিউজ ডেস্ক: বর্তমান অর্থনৈতিক সংকট, তীব্র বিদ্যুৎ বিভ্রাট (লোডশেডিং) ও ব্যবসায়িক মন্দার মধ্যে সিলেটেRead More



Comments are Closed