সিলেটে ঝড়ে আহত যুবলীগ নেতার মৃত্যু
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেটের কাজির বাজার ব্রীজে ঝড়ের কবলে পড়ে গুরুতর আহত দক্ষিন সুরমা উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক মোসাদ্দেক হোসেন মুসা চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।
বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট মহানগর স্বেচ্ছাসেবক লীগের সহ সভাপতি এম রশীদ আহমদ।
শনিবার সকাল পৌনে ৭টায় ঢাকার ঢাকার মেট্রোপলিটন হাসপাতালে তিনি মারা যান। (ইন্নালিল্লাহি…রাজিউন)। তার মৃত্যুতে পরিবারে শোকের ছায়া নেমে এসছে।
উল্লেখ্য, গত বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে ঝড় চলাকালীন সময়ে মুসা মোটর সাইকেল যোগে দক্ষিণ সুরমা থেকে কাজির বাজার ব্রীজ হয়ে সিলেট নগরীতে আসছিলেন। হঠাৎ একটি চটপটির গাড়ি তার মোটর সাইকেলের উপর এসে পড়ে। সাথে সাথেই মোটর সেইকেল থেকে ছিটকে পড়ে তিনি গুরুতর আহত হন। প্রথমে ওসমানী হাসপাতালে, তারপর ওয়েসিস হাসপাতালে লাইফ সার্পোর্টে রাখা হয়। শুক্রবার সকালে তাকে উন্নত চিকিৎসার জন্য এয়ার অ্যাম্বুলেন্সযোগে ঢাকায় প্রেরণ করা হয়।
নিহত যুবলীগ নেতা মোসাদ্দেক হোসেন মুসার নামাজের জানাজা আজ শনিবার রাত ৯টায় দক্ষিণ সুরমার মকন উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হবে। এতে সকলের উপস্থিতি কামনা করেছেন তার পরিবারের সদস্য এবং রাজনৈতিক সহকর্মীরা।
Related News
জকিগঞ্জে প্রবাসীর বাড়িতে ডাকাতি, টাকা ও স্বর্ণালংকার লুট
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের জকিগঞ্জে প্রবাসী হোসেন আহমদের বাড়িতে এক দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতRead More
গোয়াইনঘাটে যৌথ অভিযানে ৮ ড্রেজার মেশিন ধ্বংস
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোয়াইনঘাটে ইজারাবহির্ভূত স্থান থেকে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে বিশেষ অভিযান পরিচালনাRead More



Comments are Closed