Main Menu

সুনামগঞ্জ পৌরসভায় আ’লীগের নাদের বখত বিজয়ী

বৈশাখী নিউজ ২৪ ডটকম: সুনামগঞ্জ পৌরসভা নির্বাচনে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগের প্রার্থী নাদের বখত।
নৌকা প্রতীক নিয়ে ২১টি কেন্দ্রে তিনি মোট ভোট পেয়েছেন ১৬৩২০। স্বতন্ত্র প্রার্থী দেওয়ান গানিউল সালাদিনের মোবাইল প্রতীকের প্রাপ্ত ভোট ৮৩২০ এবং ধানের শীষ নিয়ে বিএনপির সুজাউর রাজা সুমন পেয়েছেন ১৫০৪ ভোট।
অবশ্য ক্ষমতাসীন দলের প্রার্থীর বিরুদ্ধে ভোট কেন্দ্র দখল ও জাল ভোট প্রদানের অভিযোগ এনে বৃহস্পতিবার বিকেলে পৃথক সংবাদ সম্মেলন করে সুনামগঞ্জ পৌরসভার উপ-নির্বাচন বর্জনের ঘোষণা দিয়েছেন বিএনপির প্রার্থী দেওয়ান সাজাউর রাজা সুমন ও স্বতন্ত্র প্রার্থী গণিউল সালাদীন।
এদিকে নাদের বখন বিজয়ী হওয়ায় তার সমর্থকরা শহরে মিষ্টি বিতরণ করে উল্লাস করেন।

Share





Related News

Comments are Closed