সিলেটে পাথর চাপায় নিহতের ঘটনায় মামলা, আটক ২
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেটের কোম্পানিগঞ্জ উপজেলার শাহ আরফিন টিলায় পাথর চাপায় এক ট্রাক চালক নিহতের ঘটনায় দুইজনকে অভিযুক্ত করে কোম্পানিগঞ্জ থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। অপরদিকে জাফলংয়ে দুই শ্রমিক নিহতের ঘটনায় কোন মামলা না হলেও ঘটনার দিন বিকেলে দুইজনকে আটক করা হয়েছে।
শাহ আরফিন টিলায় নিহত ট্রাক চালকের পিতা জয়নাল মিয়া বাদী হয়ে পাথর কোয়ারির মালিক ও ট্রাকের মালিককে অভিযুক্ত করে বুধবার (২৮ মার্চ) সকালে কোম্পানিগঞ্জ থানায় মামলা দায়ের করেছেন বলে জানিয়েছেন কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুর রহমান খান। তবে এ মামলায় এখনো কাউকে গ্রেপ্তার করা হয়নি বলে জানান তিনি।
অপরদিকে, জাফলংয়ে দুই শ্রমিক নিহতের ঘটনায় দুইজনকে আটক করা হয়েছে বলে জানিয়েছেন গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেলোয়ার হোসেন। তিনি বলেন, এ ঘটনায় এখনো কোন মামলা করা হয়নি। তবে আটক দুইজন পাথর কোয়ারির মালিক কি না তা এখনো নিশ্চিত হওয়া যায়নি বলে জানিয়েছেন তিনি।
মঙ্গলবার (২৭ মার্চ) বিকেলে জাফলং লামাপুঞ্জি পাথর কোয়ারি এলাকায় পৃথক স্থানে পাথর চাপায় নাজিম উদ্দিন (২৫) ও উসমান মিয়া (৩০) নামে দুই শ্রমিকের মৃত্যু হয়।
এদিকে, একই দিনে কোম্পানীগঞ্জ উপজেলার শাহ আরপিন টিলায় গাড়িতে পাথর উত্তোলনের সময় এখলাছ মিয়া নামের এক চালক মারা গেছে। তার নাম এখলাছ মিয়া (৩৫)। তিনি ছাতক উপজেলার জয়নাল মিয়ার ছেলে। তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ওসমানী মেডিকেল কলেজ মর্গে প্রেরণ করা হয়েছে পুলিশ।
Related News
ওসমানীনগরে জমি নিয়ে বিরোধে কুপিয়ে খুন, গ্রেফতার ১
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের ওসমানীনগরে ‘আতিক মিয়া’ হত্যা মামলার পলাতক এক আসামিকে গ্রেফতার করেছে স্পেশালRead More
জকিগঞ্জে প্রবাসীর বাড়িতে ডাকাতি, টাকা ও স্বর্ণালংকার লুট
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের জকিগঞ্জে প্রবাসী হোসেন আহমদের বাড়িতে এক দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতRead More



Comments are Closed