সিলেট নগরীতে আগুনে পুড়লো ৮টি ঘর
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেট অফিস: সিলেট নগরীর মেন্দিবাগ এলাকার মাছিমপুরে একটি কলোনীতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। সকাল ১১টার দিকে মাছিমপুরস্থ ববি মিয়ার কলোনীতে আগুন লাগলে ৮টি ঘর পুড়ে যায়। তবে হতাহতের কোন খবর পাওয়া যায়নি।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি টিম ঘটনাস্থলে পৌছে আহগুন নিয়ন্ত্রনে আনে। তবে এর আগেই ওই কলোনির ১০০ ফুট লম্বা ১০টি ঘরের মধ্যে ৮টি ঘর পুড়ে গেছে।
এদিকে ঘটনাস্থল পরিদর্শন করেছেন সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতি এবং সাবেক মেয়র বদর উদ্দিন আহমদ কামরান, ২৩ নং ওয়ার্ড কাউন্সিলর মোস্তাক আহমদ, মহিলা কাউন্সিলর সালেহা কবীর শেপী। তারা ক্ষতিগ্রস্থ পরিবারগুলোকে সান্তনা দেন।
কলোনির বাসিন্দা ভ্যানচালক রফিক মিয়া বলেন, সকালে হঠাৎ করে বিদ্যুতের মিটার থেকে আগুন ধরে যায়। মূহুর্তেই আগুন কলোনিতে ছড়িয়ে পড়ে। এতে কলোনির ৮টি ঘর পুড়ে ছাই হয়ে গেছে। এতে আগুনে কমপক্ষে ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। তবে কলোনির বাসিন্দাদের কোনো ক্ষতি হয়নি। কেউ হতাহত না হলেও সর্বস্ব হারিয়েছি আমরা।
সিলেট কোতোয়ালি থানার ওসি গৌছুল হোসেন অগ্নিকাণ্ডের সত্যতা নিশ্চিত করে বলেন, ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণে আনে।
Related News
সিলেটের আল-মদীনা ফার্মেসীর ফ্রিজে মেয়াদোত্তীর্ণ ওষুধ, জরিমানা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট নগরের মিরবক্সটুলা এলাকায় একটি ফার্মেসিতে বিপুল পরিমাণ মেয়াদোত্তীর্ণ ওষুধ পাওয়ায় জরিমানাRead More
দক্ষিণ সুরমায় ছুরিকাঘাতে বৃদ্ধকে হত্যা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের দক্ষিণ সুরমায় ছুরিকাঘাতে নূর ইসলাম (৫৫) নামে এক বৃদ্ধকে হত্যা করাRead More



Comments are Closed