ফোনে কথা বলার সুযোগ পাচ্ছে কারাবন্দীরা
বৈশাখী নিউজ ডেস্ক : কারাগারকে শুধু সাজা কার্যকরের স্থান হিসেবে নয়, সংশোধনাগারে পরিণত করার ক্ষেত্রে আরেক ধাপ অগ্রগতি ঘটতে যাচ্ছে।
দেশের ইতিহাসে প্রথমবারের মতো মোবাইলে সর্বোচ্চ ১০ মিনিট করে মাসে দুবার স্বজনদের সঙ্গে কথা বলতে পারবেন কারাবন্দিরা। এতে মিনিটপ্রতি এক টাকা করে খরচ হবে
বুধবার সকাল ১১টায় স্বরাষ্টমন্ত্রী আসাদুজ্জামান খান ‘মোবাইল ফোন সেবা’ এর আনুষ্ঠানিক উদ্বোধন করবেন বলে জানিয়েছেন টাঙ্গাইলের জেলার আবুল বাশার।
নিরাপত্তার খাতিরে কথা বলার সময় গোয়েন্দা সংস্থার একজন সদস্য উপস্থিত থাকার পাশাপাশি রেকর্ড হবে ফোনালাপ। তবে, জঙ্গি বা শীর্ষ সন্ত্রাসীরা এই সুবিধার আওতায় পড়বেন না।
প্রধানমন্ত্রীর কার্যালয়ের একসেস টু ইনফরমেশন প্রকল্পের আওতায় ২৭ মার্চ টাঙ্গাইল জেলা কারাগারে শাপলা, গোলাপ, ডালিয়া ও বেলি নামে চারটি বুথ উদ্বোধনের মধ্য দিয়ে চালু হচ্ছে এই সেবা।
ইতিমধ্যেই সফটওয়্যার ডেভেলপমেন্ট, সার্ভার স্থাপনসহ মোবাইল ফোন সেবার জন্য সব প্রস্তুতি শেষ হয়েছে। এই সেবায় কোনো কারিগরি ত্রুটি রয়েছে কিনা তা পরীক্ষা-নিরীক্ষা করা হচ্ছে। এর সফলতার ওপর নির্ভর করছে কেন্দ্রীয় কারাগারসহ দেশের সব কারাগারে যুক্ত করা মোবাইল ফোনসেবা- জানিয়েছেন টাঙ্গাইল জেলার।
মহিলা, বৃদ্ধ, শিশু ও অল্প বয়স্ক কিশোর বন্দীরা কথা বলার ক্ষেত্রে অগ্রাধিকার পাবেন। নির্ধারিত সময়ের পর স্বয়ংক্রিয়ভাবে কল কেটে যাবে। সময় শেষ হওয়ার ৩ মিনিট পূর্বে সতর্কসূচক ‘বিপ’ শব্দ হবে। তবে বন্দীরা আপাতত কোনো আইনজীবীর সাথে কথা বলতে পারবেন না। প্রতিদিন সকাল ৯টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত কথা বলার সময়।
এই বুথের ফোন থেকে বন্দী চাইলেই কোনও নম্বরে ডায়াল করতে পারবেন না। একইভাবে কোনও ফোন কলও আসবে না। এর কারণ, মোবাইল সেবাটির জন্য বানানো সফটওয়্যারে আগে থেকে নির্দিষ্ট নম্বর দেওয়া থাকবে। এজন্য সেগুলো ছাড়া অন্য নম্বরে ফোন কল ডায়াল করা যাবে না। শুধুমাত্র ১ বা ২ চাপলে সটওয়ার থেকে স্বয়ংক্রিয়ভাবে ভেরিফাইড নম্বরে কল যাবে। আত্মীয় বা পরিবারের ছবি সফটওয়্যারের মধ্যে সংরক্ষিত থাকবে।
Related News
প্রতারণা থেকে সতর্ক থাকার আহ্বান মার্কিন দূতাবাসের
বৈশাখী নিউজ ডেস্ক: সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতারণা থেকে সতর্ক থাকতে পরামর্শ দিয়েছে ঢাকায় অবস্থিত মার্কিন দূতাবাস। মঙ্গলবারRead More
ঢাকার দুই সিটি করপোরেশনে মেয়র প্রার্থী ঘোষণা করল এনসিপি
বৈশাখী নিউজ ডেস্ক: আসন্ন ঢাকা দক্ষিণ ও উত্তর সিটি করপোরেশন নির্বাচন ঘিরে নিজেদের মেয়র প্রার্থীRead More



Comments are Closed