এক রশিতে দুলাভাই-শ্যালিকার মরদেহ!
বৈশাখী নিউজ ডেস্ক : একই রশিতে একসঙ্গে আত্মহত্যা করেছেন দুলাভাই ও শ্যালিকা।
ঝিনাইদহ সদর উপজেলার তেঁতুলবাড়িয়া গ্রামে বুধবার সকালে ওই গ্রামের পীরতলা মাঠের একটি গাছে ঝুলন্ত অবস্থায় তাদের মরদেহ উদ্ধার করা হয়।
নিহতরা হলেন, পূর্ব তেঁতুলবাড়িয়া গ্রামের সাখাওয়াত হোসেনের মেয়ে ও নারিকেলবাড়ীয়া জেডএম মাধ্যমিক বিদ্যালয়ের ৮ম শ্রেণির ছাত্রী কলি খাতুন (১৫) এবং মন্টু মোল্লার ছেলে বিল্লাল হোসেন (২৬)। তাদের মধ্যে পরকীয়ার সম্পর্ক ছিল। ১০ দিন আগে তারা পালিয়েও যান বলে জানিয়েছেন এলাকাবাসী।
ঘোড়াশাল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পারভেজ মাসুদ লিটন জানান, চার বছর আগে বিল্লাল হোসেনের সঙ্গে কলির বোন পিংকি খাতুনের বিয়ে হয়। তাদের ২ বছরের একটি সন্তান রয়েছে।
ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমদাদুল হক শেখ জানান, পুলিশ মরদেহ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে। এ ব্যাপারে সদর থানায় মামলার প্রস্তুতি চলছে।
Related News
সাতক্ষীরায় পুকুরের পানিতে ডুবে ২ স্কুলশিক্ষার্থীর মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: সাতক্ষীরায় পুকুরে ডুবে দুই স্কুলশিক্ষার্থীর মৃত্যু হয়েছে। সোমবার (১৪ সেপ্টেম্বর) বেলা ১২টারRead More
অনলাইনে পণ্য বিক্রির নামে প্রতারণা, ঝিনাইদহে গ্রেপ্তার ৩
বৈশাখী নিউজ ডেস্ক: ঝিনাইদহের সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেলের অভিযানে ইলিশ মাছ, জুতা, বাচ্চাদের খেলনা, ফার্নিচারসহRead More



Comments are Closed