জৈন্তাপুর থেকে জাল নোটসহ আটক ২
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেটের জৈন্তাপুর উপজেলার দরবস্ত থেকে জাল নোট সহ দুইজনকে আটক করেছে র্যাব। আটককৃতদের কাছ থেকে ১ হাজার টাকার ২৭ টি জাল নোট উদ্ধার করা হয়েছে।
র্যাব সূত্রে জানা যায়, মঙ্গলবার (২৬মার্চ) রাত সাড়ে ৯টায় গোপন সংবাদের ভিত্তিতে দরবস্ত কানাইঘাট সড়কে অভিযান চালায় র্যাব। এসময় দরবস্ত ইউপি অফিসের সামনে থেকে মো. শহিদ মিয়া ও আয়নুদ্দিন মনির নামে দুইজনকে জালনোটসহ আটক করা হয়।
তারা দীর্ঘদিন থেকে নগরীর বিভিন্ন বিপনী বিতানে এই জালনোট দিয়ে মানুষকে প্রতারিত করে আসছে বলে জানিয়েছে র্যাব ।
আটক শহিদ মিয়া ময়মনসিংহের গৌরিপুর থানার বিশ্বনাথপুর গ্রামের মৃত মজিদ মিয়ার পুত্র ও আয়নুদ্দিন মনিরের বাড়ি নেত্রকোনা জেলার কলমাকান্দা থানাধীন হাইলহাটি গ্রামে। তার পিতার নাম ওহেদ আলী। আটককৃতদের জৈন্তাপুর থানায় হস্তান্তর করা হয়েছে।
Related News
জকিগঞ্জে প্রবাসীর বাড়িতে ডাকাতি, টাকা ও স্বর্ণালংকার লুট
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের জকিগঞ্জে প্রবাসী হোসেন আহমদের বাড়িতে এক দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতRead More
গোয়াইনঘাটে যৌথ অভিযানে ৮ ড্রেজার মেশিন ধ্বংস
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোয়াইনঘাটে ইজারাবহির্ভূত স্থান থেকে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে বিশেষ অভিযান পরিচালনাRead More



Comments are Closed