Main Menu

মাহিদ হত্যার প্রতিবাদে অবস্থান কর্মসূচি মঙ্গলবার

শাবি প্রতিনিধি: শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্র মাহিদ আল সালাম হত্যার প্রতিবাদে মঙ্গলবার কাফনের কাপড় পড়ে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান কর্মসূচি পালন করবে শাবির সাধারণ শিক্ষার্থীরা।
দুপুর ১২টা থেকে সাড়ে ১২টা পর্যন্ত তারা অবস্থান কর্মসূচি পালন করবে।
তাদের অন্য কর্মসূচির মধ্যে রয়েছে- মঙ্গলবার সকাল ১০টায় ক্যাম্পাসে জড়ো হয়ে শাবির প্রতিটি বিভাগ এবং সিলেটের অন্য বিশ্ববিদ্যালয়গুলোতে প্রচারণা, সকাল ১১টায় শাবি গেইট থেকে পায়ে হেঁটে নগরীর চৌহাট্টা কেন্দ্রীয় শহীদ মিনার অভিমুখে যাত্রা।
শাবির সাধারণ শিক্ষার্থীদের পক্ষে সাইফুল মাহমুদ ও নিয়াজ বিন আজহার এসব কর্মসূচিতে সাধারণ শিক্ষার্থীদের উপস্থিতি কামনা করেছেন।

প্রসঙ্গত, গত রবিবার রাতে দক্ষিণ সুরমার ক্বীনব্রীজ এলাকায় দুর্বৃক্তদের ছুরিকাঘাতে শাবি ছাত্র মাহিদ নিহত হন।

Share





Related News

Comments are Closed