চট্টগ্রামে ট্রাক-অটোর সংঘর্ষে নিহত ৩
বৈশাখী নিউজ ডেস্ক: চট্টগ্রাম-হাটহাজারী সড়কের বালুছড়া এলাকায় ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ৩ জন নিহত হয়েছেন।
সোমবার (২৬ মার্চ) রাত পৌনে ১টার দিকে বালুছড়া মিলের কোনা নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন-হেলাল উদ্দিন নান্টু(৩০),জাসেদুল আলম (২৮) ও মো. হায়দার চৌধুরী (রাকিব)। এদের মধ্যে রাকিব সরকারী ওমরগনি এমইএস কলেজের ছাত্র বলে জানা গেছে। নিহত হেলালের বাড়ী রাউজান হলুদিয়ায়য়। জাসেদ ও রাকিবের বাড়ী ফটিকছড়ির ধর্মপুর এলাকায়।
বয়োজিদ বোস্তামী থানার এস আই নূরুল ইসলাম ৩ জন নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।
স্থানীয় লোকজন জানান, রাত পৌনে একটার দিকে বালুছড়া এলাকায় নগরী থেকে শহরমুখী যাত্রীবাহী সিএনজিচালিত অটোরিকশার (চট্টগ্রাম-থ ১১০৮৯৮) সাথে বিপরীতমুখী ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায়। এসময় ঘটনাস্থলেই অটোরিকশার ৩ যাত্রী নিহত হন। আহত হন চালকসহ আরও ২ জন। ঘটনার পরপরই আশেপাশের লোকজন ছুটে এসে আহতদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। তারা হাটহাজারী আত্মীয়ের বাড়িতে দাওয়াত খেয়ে নগরীতে ফিরছিল বলে জানা গেছে।
Related News
কাভার্ডভ্যান-মাইক্রোবাস সংঘর্ষে নিহত ৪, আহত ১১
বৈশাখী নিউজ ডেস্ক: চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার কলেজ বাজার এলাকায় কাভার্ডভ্যান ও মাইক্রোবাসের ভয়াবহ সংঘর্ষে ৪Read More
চট্টগ্রামে ভবন ভাড়া নিয়ে ক্যাসিনো ব্যবসা, পাঁচ দেশের ৬৩ বিদেশি নাগরিক আটক
বৈশাখী নিউজ ডেস্ক: চট্টগ্রাম মহানগরীর খুলশী থানাধীন পশ্চিম জালালাবাদ এলাকায় একটি আটতলা ভবনজুড়ে অবৈধ ক্যাসিনোRead More



Comments are Closed