সিলেটে হাজারো সাইক্লিষ্টের স্বাধীনতা রাইড
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে হাজারো সাইক্লিষ্টের অংশগ্রহনে স্বাধীনতা রাইড অনুষ্ঠিত হয়েছে। আয়োজক সূত্রে জানা যায়, এতো সংখ্যক সাইক্লিষ্টদের উপস্থিতি এবারই প্রথম।
সোমবার সকাল ৮টা থেকে তরুন-তরুনী, যুবক থেকে শুরু করে শিশুরাও সমবেত হয় আলিয়া মাদ্রসা সংলগ্ন সড়কে। সবার পড়নে ছিলো লাল-সবুজের টি-শার্ট। সকাল ৯টার দিকে মূল রাইডের উদ্বোধন করেন সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী ও স্পন্সর প্রতিষ্ঠান ফিজা এন্ড কোং (প্রা:) লি: এর ব্যবস্থাপনা পরিচালক আলহাজ্ব নজরুল ইসলাম বাবুল।
এসময় শুভেচ্ছা বক্তব্যে সিটি মেয়র আরিফ বলেন,‘ স্বাধিনতা দিবসে এ ধরনের সাইকেল রাইড কিশোর ও তরুনদের দেশপ্রেমে আগ্রহী করবে। আর প্রতিদিন একটা সময় সাইকেল চালালে কাজের ষ্পৃহা বেড়ে যাবে। তরুনরা কর্মমূখী হবে।’
বিশেষ অতিথির বক্তব্যে ফিজা এন্ড কোং (প্রা:) লি: এর ব্যবস্থাপনা পরিচালক নজরুল ইসলাম বাবুল বলেন, ‘এক হাজার সাইক্লিষ্ট আজ সিলেট নগরীতে সাইকেল চালাবে। স্বাধিনতা দিবসে এটি দারুন ্একটি উদ্যোগ। বিশেষ করে তরুন সমাজ যখন নানা অবক্ষয়ে ধাবিত হচ্ছে- তখন এমন একটি উদ্যোগ প্রশংসার দাবী রাখে। এর সাথে ফিজা এন্ড কোং (প্রা:) লি: যুক্ত হওয়ায় আমরা আনন্দিত।
এ সময় শুভেচ্ছা বক্তব্য রাখেন ফিজা এন্ড কোং (প্রা:) লি: পরিচালক আজহারুল ইসলাম মোমীন। আরো উপস্থিত ছিলেন সিলেট ক্রিকেটার্স এসোসিয়েশনের সভাপতি রেজাউল করিম নাচন। এছাড়া উপস্থিত ছিলেন সিলেটের সাইক্লিষ্ট সোসাইটির নেতৃবৃন্দ। বক্তব্য শেষে শুরু হয় এক হাজার সাইক্লিষ্টদের অংশগ্রহনে সাইক্লিং। এবারের সাইকেল রাইড চৌহাট্টা থেকে শুরু হয়ে মিরবক্সটুলা, কুমারপাড়া, নাইওরপুল, মিরাবাজার, শিরবগঞ্জ, টিলাগড় হয়ে মেজরটিলায় গিয়ে শেষ হয়।
Related News
রাষ্ট্রপতির সংবর্ধনা অনুষ্ঠানে যোগদান না করা নিয়ে সিলেট মহানগর বিএনপির বিবৃতি
বৈশাখী নিউজ ডেস্ক: আয়োজকদের স্বেচ্ছাচারিতার কারণে সিলেট সিটি কর্পোরেশনের উদ্যোগে নগরভবনে অনুষ্ঠিত নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানেRead More
গণতন্ত্র পেয়েছি, রক্ষা করা এখন সবচেয়ে বড় দায়িত্ব: রাষ্ট্রপতি
বৈশাখী নিউজ ডেস্ক: রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দীর্ঘ সংগ্রাম ও ত্যাগের বিনিময়ে দেশেRead More



Comments are Closed