Main Menu

গোয়াইনঘাটে বজ্রপাতে নিহত ১

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোয়াইনঘাট উপজেলায় বজ্রপাতে একজন নিহত হয়েছেন। নিহত ব্যক্তির নাম শেরগুল (৩৮)। স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার বিকেলে উপজেলার পূর্ণানগর হাওরে এ ঘটনা ঘটে।
জানা যায়, আরব আলীর ছেলে শেরগুল স্থানীয় গাছউরা হাওরে মাছ ধরার গর্ত তৈরিকালে হঠাৎ করে ঝড়ো বৃষ্টি ও বজ্রপাত শুরু হয়। এ সময় বজ্রপাতে ঘটনাস্থলেই তিনি মারা যান।
পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা হাসপাতালে নিয়ে যায়। বর্তমানে তার মরদেহ স্বজনরা বাড়িতে নিয়ে এসেছেন। রাতেই তার দাফন সম্পন্ন হবে বলে সূত্র জানিয়েছে।

Share





Related News

Comments are Closed