Main Menu

নেপাল ট্রাজেডিতে না ফেরার দেশে শাহীন

বৈশাখী নিউজ ডেস্কঃ নেপালের কাঠমান্ডুতে ইউএস-বাংলার উড়োজাহাজ বিধ্বস্তের ঘটনায় আহত শাহীন ব্যাপারী চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

সোমবার বিকাল পৌনে ৫টায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। সোমবার বিকাল সোয়া ৫টার দিকে ঢামেক বার্ন ইউনিটের সমন্বয়ক ডা. সামন্ত লাল সেন সাংবাদিকদের একথা জানান।

তিনি বলেন, অনেক চেষ্টা করেও শাহীন ব্যাপারীকে আমরা বাঁচাতে পারলাম না। সোমবার বিকাল পৌনে ৫টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এর আগে শাহীন ব্যাপারীর শারীরিক অবস্থার অবনতি হলে দুপুর ২টার দিকে তাকে ঢামেক বার্ন ইউনিটের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) লাইফ সাপোর্টে রাখা হয়।

প্রসঙ্গত, গত ১২ মার্চ নেপালের কাঠমান্ডুতে ইউএস-বাংলার একটি উড়োজাহাজ বিধ্বস্ত হয়। এই ফ্লাইটে থাকা ৩৬ বাংলাদেশির ২৬ জন মারা যান। আহত হন ১০ জন। আহত ১০ জনের মধ্যে গত ১৮ মার্চ ঢাকায় আনা হয় শাহীন ব্যাপারীকে। তাকে ঢামেকের বার্ন ইউনিটে ভর্তি করা হয়। আজ তিনি মারা যান।

Share





Related News

Comments are Closed