Main Menu

সিলেটে মহিলার ঝুলন্ত লাশ উদ্ধার

বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেট নগরীতে জেসমিন আক্তার (২৫) নামে এক মহিলার ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার সকালে নগরীর ঘাসিটুলা শাহির মিয়ার কলোনি থেকে তার লাশ উদ্ধার করা হয়। জেসমিন ওই কলোনির বাসিন্দা আনোয়ার হোসেনের স্ত্রী।
পুলিশ সূত্রে জানান, রোববার (২৫ মার্চ) রাত ১১টার দিকে খাওয়া-দাওয়া শেষে নিজ ঘরে ঘুমিয়ে পড়েন জেসমিন। সকালে ঘরের সিলিং ফ্যানের সঙ্গে ওড়না পেঁচানো ঝুলন্ত লাশ দেখে থানায় খবর দেওয়া হয়।
সিলেট কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গৌসুল হোসেন বলেন, পারিবারিক কলহ থেকে ওই নারী আত্মহত্যা করতে পারেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে বলে জানান ওসি।

Share





Related News

Comments are Closed