সিলেটে দুর্বৃক্তদের ছুরিকাঘাতে শাবি ছাত্র খুন
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট নগরীর কীনব্রীজ এলাকায় শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্র মেহেদী আল সালাম খুন হয়েছেন । রোববার দিবাগত রাত ১টার দিকে একদল দুর্বৃত্তরা তাকে ছুরিকাঘাত করে।
তিনি ঢাকায় যাওয়ার জন্য কদমতলী বাস টার্মিনালের উদ্দেশে যাচ্ছিলেন। তাৎক্ষনিকভাবে ওসমানী হাসপাতালে নিয়ে যাওয়া হয় এবং পরে হাসপাতালেই তিনি মৃত্যু বরন করেন।
নিহত মেহেদী আল সালাম সিলেট নগরীর মদীনা মার্কেটের বাসিন্দা। তার পিতা প্রয়াত এডভোকেট আব্দুস সালাম সিলেট জেলা বারের সিনিয়র আইনজীবী ছিলেন। এ ঘটনায় মেহেদীর পরিবার ও স্বজনদের মাঝে আহাজারী চলছে। মেহেদী শাবির অর্থনীতি বিভাগের মাস্টার্সের ছাত্র।
সিলেটের অতিরিক্ত পিপি ও মহানগর আওয়ামী লীগ নেতা এডভোকেট শামসুল ইসলাম নিহত মেহেদীর আপন খালু।
দক্ষিণ সুরমা থানার এস আই রিপন মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, অতিরিক্ত রক্তক্ষরণে তার মৃত্যু হয়। তিনি জানান, লাশ
ওসমানী মেডিকেল কলেজ মর্গে প্রেরণ করা হয়েছে।
যেভাবে খুন হলেন শাবি ছাত্র মেহেদী;
দক্ষিণ সুরমা থানার এস আই রিপন জানান, রোববার রাত ১টায় মেহেদী রিক্সাযোগে সিলেট নগরীর ক্বীনব্রীজ এলাকা অতিক্রম করছিলেন। ক্বীন ব্রীজের উত্তরপ্রান্তে একদল ছিনতাইকারী তাকে ঘিরে তার পায়ে ছুরিকাঘাত করে এবং তার মোবাইল ফোনসেটসহ অন্যান্য জিনিসপত্র নিয়ে যায়। এ সময় রিক্সাচালক তাকে দ্রত ক্বীনব্রীজের দক্ষিণ প্রান্তে একটি ফার্মেসীতে নিয়ে যান। কিন্তু, তার শরীর থেকে প্রচুর রক্তক্ষরণ হচ্ছিল। সাথে সাথে দক্ষিণ সুরমা থানার একটি পিকআপ ভ্যানযোগে তাকে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু ঘটে।
নিহত মেহেদী আল সালাম এর চার ভাই বোনের মধ্যে বড় ভাই যুক্তরাজ্য প্রবাসী, দুই বোনের মধ্যে যথাক্রমে আফসান সালাম শাবির ইংরেজি বিভাগের শিক্ষক এবং বর্তমানে স্কলারশীপ নিয়ে যুক্তরাজ্যে অধ্যয়নরত, আরেক বোন ঢাকার পিজি হাসপাতালের চিকিৎসক। তার মা গৃহিনী। বর্তমানে অসুস্থ অবস্থায় বাসায় অবস্থান করছেন। সম্প্রতি তিনি ঢাকা থেকে চিকিৎসা নিয়ে এসেছেন।
পারিবারিক সূত্র জানায়, মেহেদীর ভাই ও বোন যুক্তরাজ্য থেকে দেশে ফেরার পর ২৭ মার্চ মঙ্গলবার তাকে দাফন করা হতে পারে।
ওসমানী মেডিকেল কলেজ পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ এস আই ফারুক আহমদ জানান, মেহেদীর লাশ রাতে হাসপাতালের হিমাগারে রাখা হয়। সোমবার সকালে সুরতহাল রিপোর্ট তৈরী শেষে তার লাশ ময়না তদন্তের জন্য ওসমানী মেডিকেল কলেজ মর্গে নেয়া হয়।
মেহেদীর আপন খালু সিলেটের অতিরিক্ত পিপি ও মহানগর আওয়ামী লীগের দপ্তর সম্পাদক এডভোকেট শামসুল ইসলাম জানান, মেহেদী এ বছর শাবি থেকে মাস্টার্স দিয়েছে। ইতোপূর্বে সে শাবি থেকে অনার্স সম্পন্ন করে।
Related News
রাষ্ট্রপতির সংবর্ধনা অনুষ্ঠানে যোগদান না করা নিয়ে সিলেট মহানগর বিএনপির বিবৃতি
বৈশাখী নিউজ ডেস্ক: আয়োজকদের স্বেচ্ছাচারিতার কারণে সিলেট সিটি কর্পোরেশনের উদ্যোগে নগরভবনে অনুষ্ঠিত নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানেRead More
গণতন্ত্র পেয়েছি, রক্ষা করা এখন সবচেয়ে বড় দায়িত্ব: রাষ্ট্রপতি
বৈশাখী নিউজ ডেস্ক: রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দীর্ঘ সংগ্রাম ও ত্যাগের বিনিময়ে দেশেRead More



Comments are Closed