ওসমানীনগরে উদ্ধারকৃত দুই লাশের পরিচয় মিলেছে
ওসমানীনগর সংবাদদাতা: সিলেটের ওসমানীনগরের গোয়ালাবাজার ইউনিয়নের একরাই গ্রামের হাওর থেকে গত শনিবার উদ্ধার হওয়া গলিত নারী ও শিশুর লাশের পরিচয় মিলেছে। উদ্ধ্রার হওয়া লাশ দুটি হচ্ছে হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলার কাচারি মালাকারপাড়া গ্রামের মৃত দেবেন্দ্র মালাকারের স্ত্রী দিপু মালাকার (৩৬) ও তার ছেলে বিকাশ মালাকার (৭)।
দিপু মালাকার গোয়ালাবাজার এলাকায় ছেলেকে নিয়ে একটি কলোনীতে বসবাস করে বিভিন্ন বাসাবাড়িতে ঝিয়ের কাজ করতেন। গত শনিবার লাশ উদ্ধারের পর এদিন রাতেই পরিবারের সদস্যরা এসে লাশ দু’টি সনাক্ত করেন। ময়না তদন্তের পর লাশ গুলো সনাক্তকারীদের কাছে হস্তান্তর করে পুলিশ।
পরিবারের বরাত দিয়ে ওসমানীনগর থানার এসআই বাদল মিয়া জানান, গত ১৯ মার্চ সোমবার দিপু ছেলেকে নিয়ে তার বাড়ি যাওয়ার কথা ছিল। এনিয়ে গত ১৭ মার্চ শনিবার পরিবারের সদস্যদের সাথে মোবাইল ফোনে কথা হয়েছিল। শনিবারের পর থেকে পরিবারের সদস্যদের সাথে তারা যোগাযোগ বিচ্ছিন্ন ছিল। ধারণা করা হচ্ছে দুস্কৃতিকারীরা মা ও ছেলেকে হত্যা করে লাশ গুলো সেখানে গুম করে রেখেছিল। তবে কি কারণে কে বা কারা হত্যা করেছে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে এবং এব্যাপারের পরিবারের পক্ষ থেকে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানান তিনি।
Related News
বিশ্বনাথে ছাত্রদল নেতার বাড়িতে হামলা: আ.লীগ-ছাত্রলীগের ৭০ জনের বিরুদ্ধে মামলা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিশ্বনাথে নিজ বাড়িতে ঢুকে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগে আওয়ামী লীগRead More
গোলাপগঞ্জে নিখোঁজের ১দিন পর জমি থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোলাপগঞ্জ উপজেলার বাগিরঘাট গ্রামে বাড়ির পাশের ক্ষেত থেকে আসিদ আলী (৭৫)Read More



Comments are Closed