নবীগঞ্জে উদ্ধার তরুণীর পরিচয় চায় পুলিশ
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জ জেলার নবীগঞ্জ থানাধীন রুকনপুর বাজার হতে ১৫০ গজ দক্ষিণে ঢাকা-সিলেট মহাসড়কের পূর্ব পার্শ্বে থেকে অজ্ঞাত তরুণীর লাশ উদ্ধার করেছে পুলিশ। বয়স আনুমানিক ১৪-১৬ বৎসর। গত ২৫ ফেব্র“য়ারি রোববার সকাল সাড়ে ১০টায় ওই তরুণীর লাশ উদ্ধার করা হয়।
তার গায়ের রং শ্যামলা, উচ্চতা অনুমান ৫ ফুট, মুখমন্ডল গোলাকার, মাথার চুল ৬-৭ ইঞ্চি লম্বা, পড়নে হলুদ রংয়ের জর্জেট কাপড়ের ফুলহাতা কামিজ এবং হলুদ রংয়ের সেলোয়ার, গলায় সোনালী রংয়ের ইমিটেশনের চেইন, দুই কানে ইমিটেশনের রিং ছিল। এ ব্যাপারে নবীগঞ্জ থানায় (মামলা নং-১৫(২)২০১৮) দায়ের হয়েছে।
উক্ত তরুণীর পরিচয় পাওয়া গেলে মোবাইল নাম্বারে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হয়েছে। পিবিআই হবিগঞ্জ, যোগাযোগ: ০১৯১২-০৭৫৫৯৬, ০১৭০১-৩৯৩৪৭৬।
Related News
হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ে পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম অনুষ্ঠিত
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে পরিষ্কার-পরিচ্ছন্ন ও স্বাস্থ্যসম্মত পরিবেশ নিশ্চিত করার লক্ষ্যে পরিষ্কার-পরিচ্ছন্নতাRead More
শিক্ষার্থীদের পরিবহন সুবিধায় হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ে বাস সেবার উদ্বোধন
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের যাতায়াত সুবিধা সহজ ও নিরাপদ করতে বিশ্ববিদ্যালয়ের পরিবহনRead More



Comments are Closed