সিলেটের মাদকাসক্তি চিকিৎসা কেন্দ্র পরিদর্শনে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর
জাহাঙ্গীর হোসাইন চৌধুরীঃ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে পরিচালক (চিকিৎসা ও পুনর্বাসন) জনাব মফিদুল ইসলাম ও সিলেট বিভাগের অতিরিক্ত পরিচালক জাহিদ হোসেন মোল্লা শনিবার (২৪ মার্চ) সিলেটের মাদকাসক্তি চিকিৎসা ও পুনর্বাসন কেন্দ্র- এইম ইন লাইফ, আহবান ও নিউ প্রশান্তি পরিদর্শন করেন।
পরিদর্শনকালে কেন্দ্র গুলোর চিকিৎসা ও সেবার গুনগত মান যাচাই করে সন্তুষ্টি প্রকাশ করেন।
এসময় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে পরিচালক (চিকিৎসা ও পুনর্বাসন) মফিদুল ইসলাম বলেন, মাদকের ভয়াবহতা রোধে পুনর্বাসন কেন্দ্র গুলির ভূমিকা অপরিসীম, আপনাদের এই কর্মকাণ্ডকে সরকার সাধুবাদ জানায়। মাদকাসক্তদের সুস্থ ও স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে আপনাদের এ কর্মকাণ্ডে সরকার সর্বাত্মক সহযোগীতা প্রদান করবে।
পরে কেন্দ্রের রুগীদের সাথে একান্তে কথা বলে তাদের চিকিৎসার খোঁজখবর নেন, তাদেরকে সুস্থ জীবনে ফিরে আসতে বিভিন্ন পরামর্শ প্রদান করেন।
কেন্দ্র গুলি পরিদর্শনকালে সিলেট বিভাগের মাদকাসক্তি চিকিৎসা ও পুনর্বাসন কেন্দ্র সমূহের সংঘবদ্ধ সংগঠন নেটওয়ার্ক অব এডিকশন রিহেবিলিটেশন সেন্টার’স অব সিলেট (নারকস) এর সকল কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
Related News
সিলেটে রাষ্ট্রপতির সংবর্ধনা অনুষ্ঠান বয়কট করল মহানগর বিএনপি
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট সিটি করপোরেশনের উদ্যোগে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সম্মানে আয়োজিত নাগরিকRead More
সিলেটে দুই ওলির মাজার জিয়ারত করলেন রাষ্ট্রপতি
বৈশাখী নিউজ ডেস্ক: রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ার পর সিলেটে প্রথম সফরে এসেই হযরত শাহজালাল (রহ.) ওRead More



Comments are Closed