Main Menu

গোয়াইনঘাটে সংঘর্ষের ঘটনায় আটক ১০, বন্দুক উদ্ধার

বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেটের গোয়াইনঘাটের সালুটিকর বাজার জামে মসজিদের ভূমির মালিকানা নিয়ে দুই গ্রামবাসীর সংঘর্ষে দুই যুবক নিহতের ঘটনায় ১০ জনকে আটক করেছে পুলিশ। একই সাথে সংঘর্ষে ব্যবহৃত এক নলা একটি বন্দুকও উদ্ধার করা হয়েছে। তবে, এ ঘটনায় এখনও কোন মামলা দায়ের হয়নি।
সিলেটের পুলিশ সুপার মো. মনিরুজ্জামার জানান, ‘তিনিসহ সহকারী পুলিশ সুপার মতিয়ার রহমান, এডিশনাল এসপি আবুল হাসানাত, সিলেটের জেলা প্রশাসক নুমেরীজ্জামান ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ ঘটনায় জড়িত সন্দেহ ১০জনকে আটক করা হয়েছে। গ্রামবাসীকে শান্তনা দেয়া হয়েছে, তাছাড়া তদন্ত সাপেক্ষে দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের আশ্বাস প্রদান করা হয়েছে তাদের।
গোয়াইনঘাট থানার ওসি (তদন্ত) গোয়াইনঘাট হিল্লোল রায় জানান- ‘সংঘর্ষে ব্যবহৃত একটি একনলা বন্দুক উদ্ধার করেছি এবং সন্দেহভাজন ১০জনকে আটক করা হয়েছে। এছাড়া থানায় মামলার প্রস্তুতি চলছে।’
এ ব্যপারে সালুটিকর বাজার মসজিদের মুতাওয়াল্লী মো. আব্দুস সুবহান সাংবাদিকদের জানান- ‘ঘটনার সময়ে বহর গ্রামের ৬/৭জনের হাতে বন্দুক ছিল। এদিকে উদ্ধারকৃত বন্দুকটির মালিক বহর গ্রামের জামাল উদ্দিন আহমদের মোবাইলে একাধিকবার ফোন দিলেও তা বন্ধ পাওয়া যায়।
উল্লেখ্য, শনিবার সকালে বহর এবং মিত্রিমহল গ্রামবাসীর সংঘর্ষে মিত্রিমহল গ্রামের আব্দুল জলিলের পুত্র মনাই মিয়া (৩৫), আব্দুল আজিজের পুত্র রুমেল (২৫) গুলিবিদ্ধ হয়ে মারা যান। আহত হন অন্তত ১৫জন। তারা ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

Share





Related News

Comments are Closed