‘ব্যালটের মাধ্যমে আওয়ামী দু:শাসনের জবাব দিন’
বৈশাখী নিউজ ২৪ ডটকম: বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য, সাবেক এমপি আলহাজ্ব শফি আহমদ চৌধুরী বলেছেন, আওয়ামী দু:শাসনের জবাব দিতে ফেঞ্চুগঞ্জবাসীকে আগামী ২৯ মার্চ প্রস্তুত থাকতে হবে। ধানের শীষে ভোট দিয়ে উপজেলার ৫টি ইউনিয়নে চেয়াম্যান নির্বাচিত করতে হবে। বেগম খালেদা জিয়ার কারা মুক্তিতে এই নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ। বর্তমান সরকার সম্পূর্ন বে-আইনি ভাবে বেগম খালেদা জিয়াকে কারাবন্দী করে রেখেছে। ব্যালেটের মাধ্যমে জবাব দিয়ে বেগম জিয়ার মুক্তি আন্দোলন তরান্মিত করতে হবে। তিনি আগামী ২৯ মার্চ ইউপি নির্বাচনে ধানের শীষের প্রার্থীদের ভোট দিয়ে নির্বাচিত করতে ফেঞ্চুগঞ্জবাসীর প্রতি আহবান জানান।
গত ২৩ মার্চ শুক্রবার সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলার মাইসগাঁও বাজারে চেয়ারম্যান পদপ্রার্থী জাহিরুল ইসলাম মুরাদ ও সুফিয়ানুল করিম সুফিয়ানের এক নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে আলহাজ্ব শফি আহমদ চৌধুরী এই আহবান জানান।
বিএনপি নেতা হাকিম আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত এই জনসভায় বিশেষ অতিথি ছিলেন সিলেট জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুল আহাদ খান জামাল, দক্ষিন সুরমার দাউদপুর ইউনিয়নের চেয়ারম্যান এইচ এম খলিল, যুক্তরাষ্ট্র প্রবাসী বিএনপি নেতা হারুন আহমদ চৌধুরী।
সভায় অনান্যদের মধ্যে বক্তব্য রাখেন, খালেদুজ্জামান খালেদ, মুয়াজ্জেম হোসেন সাহেদ, শহিদুল ইসলাম কয়েছ, তারেক আহমদ খান, মাজহারুল ইসলাম প্রমুখ। পরে আলহাজ্ব শফি আহমদ চৌধুরী, উত্তর কুশিয়ারী ইউনিয়নের চাঁনপুর বাজারে এক নির্বাচনী পথসভায় বক্তব্য রাখেন।
এসময় বক্তৃতাকালে আলহাজ্ব শফি আহমদ চৌধুরী বলেন, আওয়ামী দু:শাসনের বিরুদ্ধে সোচ্ছার হতে ফেঞ্চুগঞ্জবাসীর কাছে সুযোগ এসেছে। আগামী ২৯ মার্চ ইউ/পি নির্বাচনে আপনাদেরকে সেই সুযোগ কাজে লাগাতে হবে। যে কোন মূল্যে ধানের শীষের প্রার্থীদের বিজয়ী করে বেগম খালেদা জিয়ার মুক্তি আন্দোলন বেগবান করতে হবে।
Related News
সিলেটে ৬০০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের জকিগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে।Read More
কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচা নিয়ে টর্চ জ্বালিয়ে দুই গ্রামের সংঘর্ষ, আহত অন্তত ৪০
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচার দেনাপাওনা নিয়ে টর্চলাইট জ্বালিয়ে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যেRead More



Comments are Closed