Main Menu

বীরাঙ্গনা কাঁকন বিবি’র জানাজা আজ

Manual5 Ad Code

বৈশাখী নিউজ ডেস্ক: বীরাঙ্গনা কাকন বিবির মরদেহ আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার দিকে দোয়ারাবাজার উপজেলার লক্ষীপুর ইউনিয়নের ঝিরাগাঁও গ্রামে নিয়ে যাওয়া হয়েছে।
সেখানে তার জানাজা ও দাফন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন তার জামাতা ইসমাইল মিয়া।
দোয়ারাবাজার থানার ওসি সুশীল কুমার জানান, বৃহস্পতিবার বেলা সাড়ে ৩টায় লক্ষীপুর স্কুল মাঠে তার জানাজা অনুষ্ঠিত হবে। এরপর তাকে রাষ্ট্রীয় মর্যাদায় সমাহিত করা হবে।
সুনামগঞ্জের জেলা প্রশাসক সাবিরুল ইসলাম এবং পুলিশ সুপার বরকত উল্যাহ খান জানাজায় উপস্থিত থাকবেন বলে জানান ওসি।
দীর্ঘদিন ধরে নিউমোনিয়া ও শ্বাসকষ্ট জনিত রোগে ভুগছিলেন কাঁকন বিবি। এ অবস্থায় গত সোমবার তাকে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউকে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বুধবার রাত ১১টা ৫মিনিটে তার মৃত্যু হয়।
বৃহস্পতিবার সকালে হাসপাতালের অভ্যন্তরে কাকন বিবিকে ফুল দিয়ে শ্রদ্ধা জানান সিলেটের জেলা প্রশাসন, সিলেট মহানগর মুক্তিযোদ্ধা কমান্ড ও ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষ।
এর আগে ব্রেন স্ট্রোকে আক্রান্ত হওয়ার পর গত বছরের ১৬ জুলাই থেকে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে বেশ কিছুদিন চিকিৎসাধীন ছিলেন কাঁকন বিবি। অবস্থার উন্নতি হলে তিনি গ্রামের বাড়িতে চলে যান।
১৯৭১ সালে কাঁকন বিবি তিন মাসের কন্যা সন্তান সখিনাকে রেখে যুদ্ধে চলে যান। মুক্তিযোদ্ধাদের গুপ্তচর হিসেবে কাজ করতে গিয়ে তিনি রাজাকারদের হাতে শ্লীলতাহানির শিকার হন। তিনি কেবল মুক্তিবাহিনীর গুপ্তচর হিসেবেই কাজ করেননি, সেই সঙ্গে সম্মুখযুদ্ধেও অংশ নেন।

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual7 Ad Code