Main Menu

নেপালে বাকি ৩ বাংলাদেশির মরদেহ শনাক্ত

Manual5 Ad Code

বৈশাখী নিউজ ডেস্কঃ নেপালের কাঠমান্ডুতে ইউএস-বাংলার উড়োজাহাজ বিধ্বস্তের ঘটনায় নিহত ২৬ জনের মধ্যে বাকি থাকা তিনজনের মরদেহও শনাক্ত করা হয়েছে। বুধবার বিকালে ইউএস-বাংলার মহাব্যবস্থাপক (জনসংযোগ) কামরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘নিহত ২৬ জনের মধ্যে শনাক্ত হওয়া ২৩ জনের মরদেহ গত সোমবার নেপাল থেকে ফিরিয়ে আনা হয়। কিন্তু তখন তিনজন শনাক্ত না হওয়ায় ফেরত আনা সম্ভব হয়নি।’

কামরুল ইসলাম জানান, আজকে (বুধবার) ওই তিনজনকে শনাক্ত করা সম্ভব হয়েছে। ফরেনসিক টেস্টের মাধ্যমে চিহ্নিত করা হয়েছে, ডিএনএ টেস্টের প্রয়োজন হয়নি।

Manual3 Ad Code

শনাক্ত হওয়া মরদেহগুলো হচ্ছে- আলিফউজ্জামান, মো. নজরুল ইসলাম ও পিয়াস রায়। তাদের মরদেহ কখন আসবে এই মুহূর্তে বলতে পারছেন না বলে জানান তিনি।

Manual2 Ad Code

উল্লেখ্য, ঢাকা থেকে ৭১ আরোহী নিয়ে গত ১২ মার্চ দুপুরে নেপালের রাজধানী কাঠমান্ডুর ত্রিভুবন বিমানবন্দরে নামার সময় ইউএস-বাংলার ফ্লাইট বিএস-২১১ রানওয়ে থেকে ছিটকে পড়ে এবং আগুন ধরে যায়।

Manual3 Ad Code

এতে বিমানের ৫১ আরোহী নিহত হন। উড়োজাহাজে চার ক্রুসহ ৩৬ বাংলাদেশি ছিলেন। এদের ২৬ জনই নিহত হয়েছেন। আহত হন ১০ জন।

গত সোমাবার শনাক্ত হওয়া ২৩ বাংলাদেশির মরদেহ ঢাকায় আনা হয়। আর্মি স্টেডিয়ামে জানাজা শেষে পরিবারের কাছে মরদেহগুলো হস্তান্তর করা হয়।

Manual4 Ad Code

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual3 Ad Code