Main Menu

২৫-২৬ মার্চ এক মিনিট স্তব্ধ থাকবে দেশ

Manual7 Ad Code

বৈশাখী নিউজ ডেস্ক : ২৫ মার্চ রাত ৯টা ১মিনিটে সারা দেশ এক মিনিট স্তব্ধ থাকবে বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক।

Manual6 Ad Code

সচিবালয়ে পিআইডি সভাকক্ষে বুধবার বেলা ১২টায় মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় আয়োজিত সংবাদ সম্মেলনে এ কথা জানান তিনি।

Manual7 Ad Code

মন্ত্রী বলেন, চলতি বছরের ২৫ মার্চ ও ২৬ মার্চ ভিন্ন মাত্রায় পালন করা হবে। ২৫ মার্চ রাত ৯টা ১মিনিটে সারা দেশ এক মিনিট স্তব্ধ থাকবে। চলন্ত গাড়ি ওই সময়ে থেমে যাবে। হেঁটে চলা মানুষ থেমে যাবে। দেশের সব বাতি নিভে যাবে।

এ সময় আ ক ম মোজাম্মেল হক বলেন, ২৫ মার্চকে আন্তর্জাতিক গণহত্যা দিবস হিসেবে পালনের স্বীকৃতির জন্য এমন আয়োজন করা হয়েছে। তবে এটা সঠিকভাবে পালন করতে হয়তো কিছুটা সমস্যা হবে। তবে সঠিকভাবে পালন করতে সব ধরনের প্রস্তুতি নেওয়া হচ্ছে।

তিনি আরো বলেন, ঠিক ৯টা বাজার তিন মিনিট আগে সাইরেন বাজিয়ে সবাইকে মনে করিয়ে দেওয়া যায় কি-না সেটা নিয়ে আমরা কাজ করছি। এছাড়া দেশের সব মসজিদের মাইকে ঘোষণা দিয়ে সবাইকে জানানো যায় কি-না সেটা নিয়েও কাজ করছি।

Manual3 Ad Code

মন্ত্রী বলেন, বিশ্বে এখন ৯ ডিসেম্বর আন্তর্জাতিক গণহত্যা দিবস পালন করা হয়। কিন্তু ৯ ডিসেম্বরের পেছনে কোনো ইতিহাস নেই। কিন্তু আমাদের ২৫ মার্চ কালো রাত্রীর পেছনে অনেক ইতিহাস আছে। আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয় ২৫ মার্চকে গণহত্যা দিবস হিসেবে স্বীকৃতি আদায়ের জন্য কাজ করে যাচ্ছে।

Manual5 Ad Code

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual7 Ad Code