Main Menu

শাবি ছাত্রলীগের ১২ নেতা-কর্মী বহিষ্কার

Manual7 Ad Code

শাবি প্রতিনিধি: দলীয় শৃংখলা ভঙ্গের দায়ে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের ১২ নেতা-কর্মীকে বহিষ্কার করেছে কেন্দ্রীয় সংসদ বহিষ্কৃতদের মধ্যে ছাত্রলীগের কেন্দ্রীয় সদস্য আবু সাঈদ আকন্দ ও সাজিদুল ইসলাম সবুজকে স্থায়ীভাবে বহিস্কার করা হয়েছে। শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে মঙ্গলবার রাতে ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষের ঘটনার পর তাদেরকে বহিস্কার করা হলো।
বুধবার দুপুরে কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি সাইফুর রহমান সোহাগ ও সাধারণ সম্পাদক এস এম জাকির হোসাইন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বহিষ্কৃত অন্যরা হলো- শাবি শাখার সহ-সভাপতি সৈয়দ জুয়েম, যুগ্ম সধারণ সম্পাদক আশরাফুল আলম অন্তু, সাংগঠনিক সম্পাদক দোলন আহমেদ, উপ মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক লক্ষণ চন্দ্র বর্মণ, সদস্য মুনকির কাজি, তৌফিকুর রহমান তন্ময়, বাসির মিয়া, কর্মী মেহের উদ্দিন হিমেল, রায়হান আহমেদ, শরিফুল ইসলাম।
শাবি শাখা ছাত্রলীগের দায়িত্বপ্রাপ্ত ও কেন্দ্রীয় ছাত্রলীগের প্রচার সম্পাদক সাইফ উদ্দিন বলেন, শাবিতে সংঘর্ষের ঘটনায় দলীয় শৃঙ্খলা ভঙ্গের কারণে তাদেরকে বহিষ্কার করা হয়েছে। বাংলাদেশ ছাত্রলীগ কোন দুষ্কৃতকারীকে প্রশ্রয় দেয় না বলে জানান তিনি।
উল্লেখ্য, মঙ্গলবার রাত ১০টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের পার্শ্ববর্তী সাতকরা রেস্টুরেন্টে সাঈদ-সবুজের অনুসারীদের বিরুদ্ধে তারিকুলের উপর হামলা এবং অন্যদিকে তারিকুলের বিরুদ্ধে সাঈদ-সবুজের অনুসারীদের গুলি করার অভিযোগ করে। এতে এস এম আব্দুল্লাহ রণি নামের এক শিক্ষার্থী গুলিবিদ্ধ হন।

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual8 Ad Code