Main Menu

মাধবপুরে ট্রাক চাপায় বিদ্যুৎ কর্মকর্তা নিহত

Manual4 Ad Code

ছনি চৌধুরী, হবিগঞ্জ প্রতিনিধি: হবিগঞ্জের মাধবপুরে শাহজী বাজার ৮৬ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের প্রধান মেকানিকেল ইঞ্জিনিয়ার অনুপম বড়ুয়া (৪০) ট্রাক চাপায় নিহত হয়েছেন। বুধবার (২১ মার্চ) সকালে ঢাকা-সিলেট মহাসড়কের মাধবপুর উপজেলার শাহজী বাজার এলাকায় এ ঘটনা ঘটে। অনুপম বড়ুয়া চট্টগ্রাম জেলার রাউজান উপজেলার আবুরাইন গ্রামের মৃত হরিতোষ কুমার বড়ুয়ার ছেলে।
জানা যায়, বুধবার সকালে ৮টার দিকে ৮৬ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের প্রধান মেকানিকেল ইঞ্জিনিয়ার অনুপম বড়ুয়া বাসা থেকে মোটর সাইকেল যোগে বিদ্যুৎ কেন্দ্রে আসার পথে রাস্তা পারাপারের সময় ঢাকা অভিমুখী দ্রুতগামী একটি ট্রাক মোটর সাইকেলটিকে চাপা দিলে তিনি গুরুতর আহত হন। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার অনুপম বডুয়াকে মৃত ঘোষনা করেন।
মাধবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) চন্দন কুমার চক্রবর্তী বিষয়টির সত্যতা নিশ্চিত করে বলেন, লাশ ময়না তদন্তের জন্য হবিগঞ্জ হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual7 Ad Code