Main Menu

জগন্নাথপুরে সড়ক দুর্ঘটনায় কিশোর নিহত

Manual4 Ad Code

বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের জগন্নাথপুরে সড়ক দুর্ঘটনায় জাকারিয়া আহমদ (১৭) নামে এক কিশোর নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরো ২ জন। মঙ্গলবার (২০ মার্চ) রাত দেড়টার দিকে উপজেলার পাগলা আঞ্চলিক মহাসড়কের মজিদপুর এলাকায় দুর্ঘটনাটি ঘটে।

Manual7 Ad Code

নিহত জাকারিয়া উপজেলার কলকলিয়া ইউনিয়নের মোহাম্মদ গ্রামের মানিক মিয়ার পুত্র।

Manual1 Ad Code

স্থানীয়রা জানান, মঙ্গলবার দিবাগত রাতে মোটরসাইকেল নিয়ে বাড়ি ফিরছিল জাকারিয়া ও তার বন্ধু একই গ্রামের গিলমান হোসেন (১৮) ও নাসির মিয়া (২৩)। পথিমধ্যে জগন্নাথপুর-পাগলা আঞ্চলিক মহাসড়কের মজিদপুর নামক স্থানে এসে ব্রেকফেল করে মোটরসাইকেলটি। এতে ঘটনাস্থলেই মারা যায় জাকারিয়া।

পরে কলকলিয়া ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি স্থানীয় বাসিন্দা লায়েক আহমদ তাদের উদ্ধার করে জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

Manual2 Ad Code

পরে উন্নত চিকিৎসার জন্য অপরদের সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

Manual2 Ad Code

দুর্ঘটনাটির সত্যতা নিশ্চিত করে জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুনুর রশিদ চৌধুরী জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual4 Ad Code