Main Menu

জৈন্তাপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ১

Manual4 Ad Code

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের জৈন্তাপুরে সিলেট-তামাবিল সড়কে গাড়ির ধাক্কায় ফখরুল ইসলাম (৫০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। গত মঙ্গলবার রাত ১১টার দিকে এ ঘটনা ঘটে। ফখরুল ইসলাম জৈন্তাপুরের নিজপাট টৌরি হাটি গ্রামের মোজাফ্ফর মিয়ার পুত্র।
জানা যায়, রাত সাড়ে ৮টার দিকে ফখরুল ইসলাম ভাত খেয়ে হাটতে বের হন। এসময় তিনি সিলেট-তামাবিল মহাসড়কে চলে আসলে একটি গাড়ি তাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এসময় আশপাশে লোকজন না থাকায় ঘাতক গাড়িটিকে সনাক্ত করা যায়নি। পরে খবর পেয়ে স্বজনরা লাশ উদ্ধার করেন। বুধবার বাদ জোহর তার নামাজে জানাযা অনুষ্ঠিত হয়।
এ ব্যাপারে নিহতের ভাতিজা গোলাম সারওয়ার বেলাল জানান, ঘাতক গাড়িটিকে সনাক্ত করা যায়নি বলে থানায় কোন ধরনের অভিযোগ করা হয়নি।

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual4 Ad Code