মাদ্রিদে গ্রেটার সিলেট এসোসিয়েশনের সাধারন সভা ও নৈশভোজ
কবির আল মাহমুদ, মাদ্রিদ (স্পেন) থেকে : স্পেনে বসবাসরত বৃহত্তর সিলেটের এক মাত্র সংগঠন গ্রেটার সিলেট অ্যাসোসিয়েশনের এক সাধারন সভা ও নৈশভোজ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২০ মার্চ) স্পেনের রাজধানী মাদ্রিদের বাংলা টাউনে রাত ৯টায় এই উন্মুক্ত সাধারন সভা ও নৈশভোজ অনুষ্ঠিত হয়।
সভায় সভপতিত্ব করেন গ্রেটার সিলেট অ্যাসোসিয়েশনের সভাপতি লুৎফুর রহমান। এতে আমন্ত্রিত অতিথিদের পাশাপাশি বিপুল সংখ্যক সিলেট প্রবাসী অংশগ্রহণ করেন। তাদের সমাগমে মুখরিত হয়ে ওঠে অনুষ্ঠানস্থল।
গ্রেটার সিলেট অ্যাসোসিয়েশনের সাধারন সম্পাদক ইসলাম উদ্দিন পংকির চঞ্চালনায় বক্তব্য দেন বাংলাদেশ অ্যাসোসিয়েশন ইন স্পেনের সাধারন সম্পাদক কামরুজ্জামান সুন্দর, বাংলাদেশ অ্যাসোসিয়েশন ইন স্পেনের সাবেক সাধারন সম্পাদক কবি মিনহাজুল আলম মামুন, শাহজালাল লতিফিয়া ফুলতলী মসজিদের পরিচালক মাওলানা আসাদুজ্জামান রাজ্জাক, আমীলীগ নেতা শেখ আব্দুর রহমান, ব্যবসায়ী আব্দুল কাইয়ুম মাসুক, খালিকুজ্জাম্মান কামাল, রাজনীতিবিদ সুহেল আহমেদ সামছু, বদরুল ইসলাম মাস্টার, খাইরুজজামান জামান, আহমেদ আছাদুর রহমান ছাদ, নাজমুল ইসলাম নাজু, সাংবাদিক শাহাজামাল, বকুল খান, সেলিম আলম, কবির আল মাহমুদ, মাওলানা আবুতাহের মিছবাহ, আমিনুল হক লুৎফুর, আবদুল কায়ুম সেলিম, ফয়জুর রহমান বড় ভাই, রমিজ উদ্দিন, হাবিব আলী, ছানুর মিয়া ছাদ, সোয়ান আহমেদ ও ইমন আসাদ প্রমুখ।
সভায় বক্তারা বলেন, সিলেটের সংস্কৃতির সুবাস বাংলাদেশ, ভারত ও ইউরোপসহ পৃথিবীর নানা দেশে ছড়িয়ে পড়েছে। দেশ ও কালের পরিবর্তন হলেও সিলেটিদের সৌহার্দ্য আর সম্প্রীতির বন্ধন ছিন্ন হয়নি। আর এই মর্মার্থ উপলব্ধি করেই আমাদেরকে কাজ করে যেতে হবে। এতে করে স্পেনে বেড়ে ওঠা আমাদের নতুন প্রজন্মের অনেকেই শিকড়ের সন্ধানে উৎসাহি হবে।
অনুষ্টানে সবাই স্পেনে বসবাসরত সিলেটবাসীর সমস্যা সমাধান, কমিউনিটিতে মেধা ও মননের চর্চা এবং সব দুর্যোগে একে অন্যের পাশে দাঁড়ানোর প্রত্যয় ব্যাক্ত করেন।
Related News
ফ্রান্সে গ্যাস বিস্ফোরণে প্রাণ গেল সিলেটের শিশু নাহিলের
Manual5 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: ফ্রান্সের রাজধানী প্যারিসের গ্যাস লিকেজ থেকে ভয়াবহ বিস্ফোরণে বাংলাদেশিRead More
স্পেনের সেউতায় জুলাইয়ে নজিরবিহীন অভিবাসী প্রবেশের এক মাস পরও পরিস্থিতি স্বাভাবিক হয়নি
Manual1 Ad Code হোসাইন ইকবাল, স্পেন থেকে: স্পেনের উত্তর আফ্রিকান স্বায়ত্তশাসিত শহর সেউতায় জুলাইয়ের শেষRead More



Comments are Closed