Main Menu

হবিগঞ্জে বাস-অটো সংঘর্ষে নিহত ২

Manual4 Ad Code

ছনি চৌধুরী, হবিগঞ্জ প্রতিনিধি: হবিগঞ্জ জেলার বাহুবল উপজেলায় বাস ও সিএনজি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুই জন নিহত হয়েছে। বুধবার (২১ মার্চ) সকালে এ দূর্ঘটনা ঘটে।
শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জসিম উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
দুর্ঘটনায় নিহতরা হলেন- সিএনজি অটোরিকশা চালক ফরহাদ মিয়া (২৮) এবং অটোরিকশার যাত্রী নূর আলী। তারা দু’জনই বাহুবল উপজেলার শংকরপুর গ্রামের বাসিন্দা। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, ঢাকা-সিলেট মহাসড়কের বাহুবল উপজেলার দৌলতপুর এলাকায় ঢাকা থেকে সিলেটগামী শ্যামলী পরিবহনের একটি যাত্রীবাহি বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি সিএনজি অটোরিকশার সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই দুই জন মারা যায়। পরে ঘটনার প্রতিবাদে স্থানীয় লোকজন সড়ক অবরোধ করে রাখে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
ওসি জসিম উদ্দিন জানান, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। পরে নিহতদের লাশ উদ্ধার করে হবিগঞ্জ হাসপাতালে পাঠানো হয়েছে। তবে ঘাতক বাসটিকে আটক করা সম্ভব হয়নি।

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual5 Ad Code