Main Menu

ঢাকায় বিমানের জরুরি অবতরণ

বৈশাখী নিউজ ডেস্ক: যান্ত্রিক ত্রুটির কারণে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি বিমান জরুরি অবতরণ করেছে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে। ওই বিমানটি ঢাকার স্থানীয় সময় ১২টা ২৮ মিনিটে উড্ডয়ন করে। যাওয়ার কথা ছিল নীলফামারির সৈয়দপুরে।
শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের একজন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে এ তথ্য জানিয়েছেন। তিনি বলেছেন, সৈয়দপুরগামী এ বিমানটি ছিল আকারে ছোট। ইঞ্জিনে চাপ সংক্রান্ত সমস্যা হওয়ায় ১২টা ৫০ মিনিটে তা জরুরি অবতরণ করে বিমানবন্দরে।

তবে এর যাত্রী ও ক্রুরা সবাই নিরাপদে আছেন। উল্লেখ্য, মাত্র এক সপ্তাহ আগে ইউএস-বাংলা এয়ারলাইন্সের একটি বিমান নেপালের ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দরে বিধ্বস্ত হয়। এতে ২৬ বাংলাদেশীসহ ৫১ জন মারা যান।

Share





Related News

Comments are Closed