Main Menu

দক্ষিণ সুরমায় অভিবাসন মেলা সম্পন্ন

বৈশাখী নিউজ ২৪ ডটকম: ব্রিটিশ হাই কমিশনের অর্থায়নে এফআইভিডিবির সার্বিক সহযোগিতায় নিরাপদ অভিবাসন নিশ্চিতকরনে সমাজ ভিত্তিক প্রচারাভিযান অভিবাসন মেলা ২০১৮ রোববার দুপুরে সিলেটের দক্ষিন সুরম,া উপজেলার লালাবাজার স্কুল এন্ড কলেজ মাঠে অনুষ্ঠিত হয়।
এফআইভিডিবির ফিল্ডফেসিলেটর বাবলি দাস এর সঞ্চালনায় মেলা পরিদর্শন করেন ৬নং লালাবাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পীর ফয়জুল হক ইকবাল। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন লালাবাজার স্কুল এন্ড কলেজের অধ্যক আইয়ুবের রহমান, দি নিউ নেশন এর সিলেট ব্যুারো প্রধান রোটারিয়ান এস এ শফি, সহকারী প্রধান শিক্ষক যতীন্দ্র কুমার তালুকদার, লালাবাজার ১নং ওয়ার্ড সদস্য হেলাল আহমদ, সাবেক সদস্য শহীদ রেজা, স্কুলের সহকারী শিক্ষক আব্দুল মালিক, বেলাল উদ্দিন, দক্ষিণ সুরমা প্রেসক্লাবের নির্বাহী সদস্য শরীফ আহমদ, এফআইভিডিবির ফিল্ডফেসিলেটর নাজমা আক্তার প্রমুখ।
মেলায় স্টলগুলিতে বিদ্যালয়ের শিক্ষার্থীদের নিরাপদ অভিবাসন বিষয়ক নির্দেশনা সহ নিরাপদে বিদেশ গমনের ব্যাপারে জনসচেতনতামূলক বিভিন্ন পরামর্শ প্রদান করা হয়।

Share





Related News

Comments are Closed