Main Menu

সৈয়দপুরে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

মোঃ রিমন চৌধুরী, নীলফামারী জেলা প্রতিনিধিঃ নীলফামারীর সৈয়দপুরে এক সন্তানের জননী গৃহবধূ শারমিন আক্তারের (২৫) ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার (১৮ মার্চ) সকালে উপজেলার কামারপুকুর ইউনিয়নের পূর্ব আইসঢাল এলাকার নিজ বসতঘর থেকে মরদেহটি উদ্ধার করা হয়। শারমিন ওই এলাকার শ্রমিক মাহবুল হোসেনের স্ত্রী।

স্থানীয়রা জানান, প্রায় ছয় বছর আগে শারমিন আক্তারের বিয়ে হয় একই এলাকার মনির উদ্দিনের ছেলে মাহবুল হোসেনের (৩০) সঙ্গে। বিয়ের পর থেকে পারিবারিক কলহ চলছিলো। এরই জের ধরে গৃহবধূ আত্মহত্যা করতে পারে বলে ধারণা করা হচ্ছে।
সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহজাহান পাশা বলেন, খবর পেয়ে ওই গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। পরে মরদেহটি নীলফামারী সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Share





Related News

Comments are Closed