Main Menu

সিলেটে ৩ দিনব্যাপি কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন

বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেট অঞ্চলে শস্যের নিবিড়তা বৃদ্ধিকরণ প্রকল্পের আওতায় সদর উপজেলায় ৩ দিনব্যাপি কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধনী অনুষ্ঠান ১৮ মার্চ রোববার সকালে উপজেলা প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়েছে।
সিলেট সদর উপজেলা কৃষি অধিদপ্তর আয়োজিত উদ্ধোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা কৃষি কর্মকর্তা কোহিনুর বেগম। র‌্যালী পরবর্তী আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেট জেলা আওয়ামীলীগের সহ সভাপতি ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আশফাক আহমদ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন খাদিমপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এডভোকেট আফছর আহমদ, শস্যের নিবিড়তা বৃদ্ধিকরণ প্রকল্পের মনিটরিং অফিসার মোঃ ফরহাদ মিয়া, উপজেলা অতিরিক্ত কৃষি অফিসার উম্মে হাবিবা, অতিরিক্ত কৃষি সম্প্রচার অফিসার উম্মে তামিমা। উপস্থিত ছিলেন উপ সহকারী উদ্ভিদ অফিসার ফজলুল হক। সঞ্চালনা করেন উপ সহকারী অফিসার রুহুল আমিন।

Share





Related News

Comments are Closed