মৌলভীবাজারে ছেলের হাতে বাবা খুন
বৈশাখী নিউজ ডেস্ক: মৌলভীবাজার সদর উপজেলার চাঁদনীঘাট ইউনিয়নে সিগারেট না দেওয়ায় বাবাকে খুন করেছেন এক ছেলে।
রোববার (১৮ মার্চ) দুপুর ২টার দিকে সদর উপজেলার চাঁদনীঘাট ইউনিয়নের হাসানপুর গ্রামে ছেলে আক্তার মিয়ার (৩০) হাতে বৃদ্ধ বাবা বসই মিয়া (৬৫) খুন হয়েছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন যাবত মানসিক রোগে ভুগছিলেন আক্তার মিয়া। রোববার দুপুরে বাড়িতে আক্তার মিয়া বাবা বসই মিয়ার কাছে সিগারেট চায়। বসই মিয়া ছেলেকে সিগারেট দেননি। সিগারেট না দেয়ায় কোদাল দিয়ে মাথায় আঘাত করলে গুরুতর আহত হন বসই মিয়া।
পরে পরিবারের লোকজন মৌলভীবাজার সদর হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
মৌলভীবাজার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সোহেল আহমদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
Related News
কুলাউড়ায় সাপের কামড়ে মাদরাসাছাত্রীর মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: মৌলভীবাজারের কুলাউড়ায় সাপের কামড়ে এক মাদ্রাসা শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। নিহত শিক্ষার্থী উপজেলারRead More
মৌলভীবাজারে যুবদলের আহ্বায়ক বহিষ্কার
বৈশাখী নিউজ ডেস্ক: দলীয় শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগে মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলা যুবদলের আহ্বায়ক মহিউদ্দিন ঝাড়ুকেRead More



Comments are Closed