Main Menu

বিশ্বনাথে নিরাপদ অভিবাসন নিশ্চিতকরণে সভা

বিশ্বনাথ প্রতিনিধি : সিলেটের বিশ্বনাথে নিরাপদ অভিবাসন নিশ্চিতকরণে সমাজভিত্তিক প্রচারাভিযান কমিউনিটি নেতৃবৃন্দের সাথে ওরিয়েন্টেশন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার সকালে স্থানীয় একটি কমিউনিটি সেন্টারে এফআইভিডিবি’র উদ্যোগে এই ওরিয়েন্টেশন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
এফআইভিডিবি’র ফোকাল পয়েন্ট পার্সন জিয়াউর রহমান শিপারের সভাপতিত্বে ও ফিল্ড ফেসিলেটর আবু বক্করের পরিচালনায় বক্তব্য রাখেন বিশ্বনাথ ইউপি চেয়ারম্যান ছয়ফুল হক, দৌলতপুর ইউপি চেয়ারম্যান আমির আলী, দশঘর ইউপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান হাবিবুর রহমান ছাতির, প্রবীণ সাংবাদিক সাইদুর রহমান সাঈদ, ইউপি সদস্য রফিক হাসান, আব্দুল মুমিন মামুন, খায়রুল আমিন আজাদ, আব্দুল বারি, বাবুল মিয়া, নূর উদ্দিন, তালুকদার শাহিন, মোঃ সামছুদ্দিন, করিমা বেগম, লাকী বেগম, জাহানারা বেগম, হুছনারা বেগম, রোশনা বেগম, হামিদা বেগম, ইমাম মাওলানা ফরিদ উদ্দিন, শিক্ষিকা সেবা বেগম, গ্রাম আদালত সহকারী মাজহারুল ইসলাম প্রমুখ।

Share





Related News

Comments are Closed