বিশ্বনাথে দু’পক্ষের সংঘর্ষে এক ব্যক্তি নিহত
বিশ্বনাথ প্রতিনিধি: সিলেটের বিশ্বনাথ উপজেলায় তুচ্ছ ঘটনা নিয়ে শুক্রবার বিকালে দু’পক্ষের সংঘর্ষে আজির উদ্দিন (৫০) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। নিহত আজির উদ্দিন উপজেলার খাজাঞ্চী ইউনিয়নের রঘুপুর গ্রামের মৃত তেরাব আলীর পুত্র।
প্রত্যক্ষদর্শীরা জানান, কিছু দিন আগে অগ্নিকান্ডে আজির উদ্দিনের বসত ঘর পুড়ে গেলে তিনি স্ত্রী সন্তানদের নিয়ে তার মা মহিমা খাতুনের ঘরে আশ্রয় নেন। আজিরের স্ত্রী ও মায়ের মধ্যে বাদানুবাদের জেরে পরিবারটি শুক্রবার বিকেলে আশ্রয় নেয় চাচা মজর আলীর পরিত্যক্ত বসত ঘরে। এ ঘরে আশ্রয় নেয়ায় মজর আলী (৬০) ও তার পুত্র জয়নাল মিয়া (২৫) তর্কাতর্কিতে লিপ্ত হয় আজিরের সাথে । এ নিয়ে তাদের মধ্যে সংঘর্ষ বেধে যায়। সংঘর্ষে আজির উদ্দিন গুরুতর আহত হলে তাকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়। শুক্রবার সন্ধ্যা ৭টার দিকে আজিরকে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।
নিহত আজির উদ্দিন ৫ পুত্র ও ৪ কন্যা সন্তানের জনক। ঘটনার খবর পেয়ে ওসমানীনগর সার্কেল পুলিশের এএসপি মো. সাইফুল ইসলাম ও বিশ্বনাথ থানার অফিসার ইন-চার্জ (ওসি) মো. শামসুদ্দোহা পিপিএম ঘটনাস্থল পরিদর্শন করেন।
বিশ্বনাথ থানার অফিসার ইন-চার্জ (ওসি) মো. শামসুদ্দোহা পিপিএম মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, এ ব্যাপারে মামলা হলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
Related News
সিলেটে ৬০০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের জকিগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে।Read More
কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচা নিয়ে টর্চ জ্বালিয়ে দুই গ্রামের সংঘর্ষ, আহত অন্তত ৪০
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচার দেনাপাওনা নিয়ে টর্চলাইট জ্বালিয়ে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যেRead More



Comments are Closed