শাবি ছাত্রীর শ্লীলতাহানির অভিযোগে যুবক আটক
বৈশাখী নিউজ ডেস্ক: শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের স্নাতক তৃতীয় বর্ষ দ্বিতীয় পর্বের এক ছাত্রীকে শ্লীলতাহানির চেষ্টার অভিযোগ উঠেছে। শুক্রবার রাত ৯টার দিকে সিলেট শহরের মদিনা মার্কেট থেকে বিশ্ববিদ্যালয় গেইটে আসার পথে সিএনজি চালিত অটোরিকশায় পাশে বসা এক যুবক ওই ছাত্রীকে শ্লীলতাহানির চেষ্টা করে বলে ওই ছাত্রী অভিযোগ করেছে। আটক যুবকের নাম কাদির বলে জানা গেছে।
ওই ছাত্রী সাংবাদিকদের জানান, টিউশনি শেষ করে সিএনজি অটোরিক্সায় করে বিশ্ববিদ্যালয়ে ফেরার পথে পাশে বসা যাত্রী তার গায়ে হাত দেয়। এ সময় প্রতিবাদ করলে তার সাথে বাকবিতন্ডায় জড়িয়ে পড়ে। বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে পৌঁছালে ওই ছাত্রী অটোরিকশা থেকে দ্রুত নেমে পাশে থাকা সাধারণ শিক্ষার্থীদের খবর দেয়। এ সময় অভিযুক্ত যুবককে সাধারণ শিক্ষার্থী ধরে পুলিশে সোপর্দ করে।
এদিকে, বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর জাহিদ হাসান জানান, অভিযুক্ত যুবককে আটক করে পুলিশে সোপর্দ করা হয়েছে এবং তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
জালালাবাদ থানার ওসি শফিকুল ইসলাম জানান, বিশ্ববিদ্যালয় ফটক থেকে একজনকে আটক করে থানায় নিয়ে আসা হয়েছে। ছাত্রীটি যুবকটির বিরুদ্ধে মামলা দায়ের করলে মামলা গ্রহণ করা হবে বলে জানান তিনি।
Related News
সিলেটে ৬০০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের জকিগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে।Read More
কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচা নিয়ে টর্চ জ্বালিয়ে দুই গ্রামের সংঘর্ষ, আহত অন্তত ৪০
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচার দেনাপাওনা নিয়ে টর্চলাইট জ্বালিয়ে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যেRead More



Comments are Closed