Main Menu

মিলনের রুহের মাগফেরাত কামনায় সিলেটে বিএনপির দোয়া মাহফিল

বৈশাখী নিউজ ২৪ ডটকম: পুলিশী হেফাজতে নিহত জাতীয়তাবাদী ছাত্রদল ঢাকা মহানগর উত্তরের সহ-সভাপতি জাকির হোসেন মিলনের রুহের মাগফেরাত কামনায় শুক্রবার (১৬ মার্চ) বাদ আসর সিলেট জেলা ও মহানগর বিএনপির উদ্যোগে হযরত শাহজালাল (রহ.) মাজার মসজিদে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মিলাদ ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন সিলেট সিটি কর্পোরেশনের মেয়র ও কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য আরিফুল হক চৌধুরী, বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপির সভাপতি আবুল কাহের চৌধুরী শামীম, মহানগর বিএনপির সভাপতি নাছিম হোসাইন, মহানগর বিএনপির সাধারণ সম্পাদক বদরুজ্জামান সেলিম, জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আব্দুল কাহির চৌধুরী, মহানগর বিএনপি সহ-সভাপতি সালেহ আহমদ খছরু, কাউন্সিলার রেজাউল হাসান কয়েছ লোদী, জেলা বিএনপির সহ-সভাপতি আশিক উদ্দিন চৌধুরী, মহানগর বিএনপির সহ-সভাপতি মুফতি বদরুন নূর সায়েক, জেলা বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক মাহবুবুর রব চৌধুরী ফয়সল, মহানগর বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক আজমল বক্ত চৌধুরী সাদেক, জেলা বিএনপির যুগ্ম সম্পাদক মামুনুর রশিদ মামুন, মহানগর বিএনপির যুগ্ম সম্পাদক সৈয়দ মঈন উদ্দিন সুহেল, এডভোকেট আতিকুর রহমান সাবু, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক এমরান আহমদ চৌধুরী, মহানগর বিএনপির সাংগঠনিক সম্পাদক কাউন্সিলর সৈয়দ তৌফিকুল হাদী, মাহবুব চৌধুরী, জেলা বিএনপির শ্রম বিষয়ক সম্পাদক সুরমান আলী, মহানগর বিএনপির প্রকাশনা সম্পাদক জাকির হোসেন মজুমদার, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডাঃ আশরাফ আলী, আপ্যায়ন সম্পাদক আফজল হোসেন, জলবায় সম্পাদক মুফতি নেহাল উদ্দিন, শিল্প সম্পাদক আব্দুল হাদী মাছুম, জেলা বিএনপির সহ-দপ্তর সম্পাদক আব্দুল মালেক, দিদার ইবনে তাহের লস্কর, সহ-প্রচার সম্পাদক বুরহান উদ্দিন, সহ-যুব সম্পাদক আব্দুল মালেক, মহানগর বিএনপির সহ-শিল্প সম্পাদক নজির হোসেন, সহ-যোগাযোগ সম্পাদক উজ্জ্বল রঞ্জন চন্দ্র জেলা ও মহানগর বিএনপির অন্যান্য নেতৃবৃন্দের মধ্যে আলখাছ মিয়া, শফিকুর রহমান টুটুল, আমিনুর রশিদ খোকন, চৌধুরী মোহাম্মদ সুহেল, জিয়াউর রহমান দিপন, এম মখলিছ খান, রিয়াদুল হাসান রুহেল সহ জেলা ও মহানগর বিএনপির অঙ্গসহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
দোয়া মাহফিলে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, বর্ষীয়ান রাজনীতিবিদ, ভাষা সৈনিক, জাতীয় নেতা, বীর মুক্তিযোদ্ধা, বিএনপির সাবেক মহাসচিব মরহুম খন্দকার দেলোয়ার হোসেন এবং মরহুম আরাফাত রহমান কোকো ও ছাত্রদল নেতা মরহুম জাকির হোসেন মিলনের রুহের মাগফেরাত কামনা ও বিএনপি চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি এবং সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের দীর্ঘায়ু ও সুস্থতা সহ জাতীয়তাবাদী পরিবারের সকল সদস্য ও দেশ জাতির মঙ্গল কামনায় বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।

Share





Related News

Comments are Closed