বিশ্বনাথে স্ত্রী হত্যাকান্ডে ব্যবহৃত চাকু উদ্ধার
বিশ্বনাথ প্রতিনিধি: সিলেটের বিশ্বনাথে স্ত্রী লুবনা বেগম হত্যাকান্ডে ব্যবহৃত চাকুটি উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (১৬মার্চ) দুপুরে রিমান্ডে নেয়া একমাত্র আসামি হেলাল মিয়ার দেয়া তথ্যের ভিত্তিত্বে উপজেলার জানাইয়া এলাকার একটি ধানী জমি থেকে হত্যাকান্ডে ব্যবহৃত চাকু উদ্ধার করা হয়।
হত্যাকান্ডে ব্যবহৃত চাকু উদ্ধারের সত্যতা স্বীকার করেছেন বিশ্বনাথ থানার অফিসার ইন-চার্জ শামসুদ্দোহা পিপিএম।
মামলার তদন্ত কর্মকর্তা বিশ্বনাথ থানার এসআই মিজানুর রহমান মিজান সাংবাদিকদের জানান, দুই সন্তানের জননী লুবনা বেগম হত্যা মামলায় রিমান্ডে থাকা আসামি হেলালের দেয়া তথ্য মতে ঘটনাস্থলের অদূরে ধানের জমি থেকে হত্যাকান্ডে ব্যবহৃত চাকু উদ্ধার করা হয়েছে।
তিনি জানান, স্ত্রী লুবনা বেগম হত্যাকারী একমাত্র আসামি স্বামী হেলাল মিয়াকে গত ২৮ ফেব্রুয়ারী ভোরে সুনামগঞ্জ জেলার দোয়ারবাজার উপজেলার বীরেন্দ্র নগর গ্রাম থেকে গ্রেফতার করা হয়। গত বৃহস্পতিবার (১৫ মার্চ) হেলালকে দুইদিনের রিমান্ডে আনা হয়।
উল্লেখ্য, গত ২৫ জানুয়ারি বিকেলে স্ত্রী লুবনা বেগমকে গলা কেটে খুন করেন তার স্বামী হেলাল মিয়া। লুবনা উপজেলার দেওকলস ইউনিয়নের কাদিপুর গ্রামের মৃত ওয়াহিদ আলীর মেয়ে। প্রায় ১০ বছর পূর্বে তারা বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন। আল-আমিন (৯) ও নাজিফা বেগম (৩) নামে তাদের দ্ইু সন্তান রয়েছে। হত্যার তিন দিনের মাথায় লুবনার বড় ভাই বাদী হয়ে হেলাল মিয়াকে একমাত্র আসামি করে বিশ্বনাথ থানায় হত্যা মামলা করেন।
Related News
বিশ্বনাথে ছাত্রদল নেতার বাড়িতে হামলা: আ.লীগ-ছাত্রলীগের ৭০ জনের বিরুদ্ধে মামলা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিশ্বনাথে নিজ বাড়িতে ঢুকে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগে আওয়ামী লীগRead More
গোলাপগঞ্জে নিখোঁজের ১দিন পর জমি থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোলাপগঞ্জ উপজেলার বাগিরঘাট গ্রামে বাড়ির পাশের ক্ষেত থেকে আসিদ আলী (৭৫)Read More



Comments are Closed