জগন্নাথপুরে অটোর ধাক্কায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু
জগন্নাথপুর (সুনামগঞ্জ) সংবাদদাতা : জগন্নাথপুর পৌরশহরে অটোরিকশার ধাক্কায় এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। নিহতের নাম আমিনুল ইসলাম আমির। তিনি হবিবনগর এলাকার বাসিন্দা। তিনি ঠিকাদারী পেশার পাশাপাশি বালি পাথর ব্যবসা করতেন।
শুক্রবার দুপুর সাড়ে ১২টার দিকে পাগলা-জগন্নাথপুর-রানীগঞ্জ-আঞ্চলিক মহাসড়কের পৌরশহরের হবিবনগর জামে মসজিদের সামনের মোড়ে এ দূর্ঘটনাটি ঘটেছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, আমিনুল ইসলাম আমির তার হবিবনগর বাসা থেকে মোটরসাইকেল যোগে হবিবনগর জামে মসজিদে জুম্মার নামাজের জন্য বের হন। মসজিদের সামনে আসামাত্র বিপরীত দিকে থেকে ছুঠে আসা একটি অটোরিকশার সাথে মোটরসাইকের সংঘর্ষ বাঁধে। এতে মোটরসাইকেল আরোহী ও অটোরিকশা চালক গুরুতর আহত হন। আশঙ্কাজনক অবস্থায় আমিনুল ইসলামকে সিলেট ওসমানি হাসপাতালে নিয়ে যাওয়ার পথে তার মৃত্যু হয়।
স্থানীয়রা জানান, নিহত যুবক পৌরশহরের রানা টেইলার্সের স্বত্ত্বাধিকারী রানা মিয়ার ছোট ভাই। তারা প্রায় ২৫ বছর ধরে জগন্নাথপুর পৌরশহরের হবিবনগর এলাকার পরিবার পরিজন নিয়ে বসবাস করে আসছেন। আমিনুল ইসলামের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া বিরাজ করছে।
এদিকে অটোরিকশা চালক জগন্নাথপুর গ্রামের আবু মিয়ার ছেলে তামিম ইকবালকে গুরুতর আহত অবস্থায় সিলেট ওসমানি মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর প্যানেল মেয়র-২ সোহেল আহমদ।
জগন্নাথপুর থানার ওসি হারুনুর রশিদ চৌধুরী জানান, পুলিশ ঘটনাস্থলে পরির্দশন করেছে।
Related News
সুনামগঞ্জে দুই পক্ষের সংঘর্ষে নিহত ১
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের শাল্লা উপজেলায় জায়গা-জমি ও এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে কার্যক্রম নিষিদ্ধRead More
ছাতকে পাগনা বড়বিলে ১০ লাখ টাকার মাছ লুটের অভিযোগ
আনোয়ার হোসেন রনি, সুনামগঞ্জ প্রতিনিধি: সুনামগঞ্জের ছাতক উপজেলায় পাগনা বড়বিল জলমহালসহ বিভিন্ন জলাশয়কে কেন্দ্র করেRead More



Comments are Closed